Sports

Referee: পশ্চিম মেদিনীপুরের তর্জুনা’র বাঁশিতেই কাঁপছে IFA-র মহিলা ফুটবল লীগ! ‘শালবনী জাগরণ’ থেকেই উত্থান কন্যাশ্রী কাপের রেফারির

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: আইএফএ (Indian Football Association) পরিচালিত কলকাতা মহিলা ফুটবল লীগে (কন্যাশ্রী কাপে) মাঠ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে প্রত্যন্ত জঙ্গলমহলের এক মেয়ে। পশ্চিম মেদিনীপুরের শালবনীর তর্জুনা’র বাঁশিতেই কাঁপছে কলকাতার ড. বি.আর আম্বেদকর স্টেডিয়াম কিংবা কিশোর ভারতী ক্রীড়াঙ্গন! তবে, বছর ২২-র এই মহিলা রেফারির ‘উত্থান’ যে ছোটোখাটো সিনেমার গল্পকেও হার মানাবে, তা বলাই বাহুল্য!

রেফারি তর্জুনা মণ্ডল:

ইতিমধ্যে ‘কন্যাশ্রী কাপ’ এর ৩-টি ম্যাচে সাফল্যের সঙ্গে রেফারির দায়িত্ব পালন করেছে শালবনী ব্লকের শালবনীর বাসিন্দা তথা শালবনী থানার সিভিক ভলান্টিয়ার (মহিলা) তর্জুনা মণ্ডল। তর্জুনা’র সাফল্যের কাহিনী শোনাতে গিয়ে শালবনী জাগরণের সম্পাদক তথা মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফিরে যান সেই ২০১২-১৩ সালে। সোমবার সকালে শালবনীর নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে দাঁড়িয়ে সন্দীপ বলেন, “অভাব আর সমাজের চোখরাঙানি উপেক্ষা করেই প্রথমবার মাঠে আসে তর্জুনা। আসে বলবোনা, প্রথম প্রথম ওর বাবা-মা’কে বুঝিয়ে আমাদেরকেই মাঠে নিয়ে আসতে হত। তখন ও ক্লাস সিক্স বা সেভেনে পড়ে। তারপর ধাপে ধাপে ‘শালবনী জাগরণ ফুটবল অ্যাকাডেমি’-র নির্ভরযোগ্য ফুটবলার হয়ে ওঠে ও। আর, এখন শুধু শালবনী নয়, জেলা ও রাজ্যের গর্ব তর্জুনা। শুধু তর্জুনা নয়; সুব্রত (সুব্রত মুর্মু), মৌসুমী (মৌসুমী মুর্মু), সুজাতা (সুজাতা মাহাত)-রা আজ যেভাবে জেলার গন্ডী অতিক্রম করে সারা রাজ্যে ও দেশে দাপিয়ে ফুটবল খেলছে, জাগরণের একজন কর্মকর্তা হিসেবে গর্ব হয় বৈকি!”

সন্দীপ এও জানান, ২০১৬-‘১৭ ও ২০১৮-‘১৯ এ ‘জঙ্গলমহল কাপ’ এর মহিলা বিভাগের (ফুটবল) চ্যাম্পিয়ন দল জাগরণ ফুটবল অ্যাকাডেমির ‘গর্বিত’ সদস্যাও ছিল তর্জুনা। চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবেই ২০১৯ সালে শালবনী থানায় সিভিক পুলিশের চাকরি পায় তর্জুনা। রাজ্যস্তরের টুর্নামেন্টেও ডাক পায় তর্জুনা। তারপরই ধীরে ধীরে পারিবারিক অবস্থারও উন্নতি হয়। এর মধ্যেই কলকাতায় গিয়ে রেফারিং এর উপর প্রশিক্ষণ নিতে শুরু করে সে। এবার, কলকাতা মহিলা ফুটবল লীগে রেফারি হিসেবে সুযোগ মিলেছে। দক্ষতার সাথে নিজের দায়িত্ব পালনও করে চলেছে ‘জঙ্গল-কন্যা’ তর্জুনা। তবে, তর্জুনা ভোলেনি ‘জাগরণ’ থেকে লড়াইয়ের সেই দিনগুলি। কলকাতা থেকে ফোনে জানায়, “একটা সময় জুতো, জার্সি কিছুই ছিলোনা। বাইরে খেলতে যাওয়ার ভাড়াটুকুও ছিল না। সবটাই দিয়েছে আমাদের অ্যাকাডেমি। তাই, শালবনী জাগরণ অ্যাকাডেমি না থাকলে এতদূর আসতে পারতাম না!”

সহকারীদের সঙ্গে বল হাতে তর্জুনা :

শালবনী স্টেডিয়ামে জাগরণের অনুশীলন:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago