Sports

Football: ‘সিধু ভানু গোল্ড কাপ’ ফুটবল প্রতিযোগিতায় শালবনীকে হারিয়ে জেলা চ্যাম্পিয়ন কেশিয়াড়ি ব্লক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: পাহাড় ও জঙ্গলমহলের ক্ষুদে ফুটবলারদের উৎসাহিত করতে তথা প্রতিভাবান ফুটবলারদের অন্বেষণে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘সিধু ভানু গোল্ড কাপ’ (Sidho Bhanu Gold Cup) ফুটবল প্রতিযোগিতা। জঙ্গলমহল ও উত্তরবঙ্গের ৭-টি জেলাকে নিয়ে ‘অনূর্ধ্ব ১৭’ (U-17) এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে নতুন বছরের (২০২৪) প্রথম মাসেই। যার চূড়ান্ত পর্যায়ের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। গতকাল অর্থাৎ বুধবার পশ্চিম মেদিনীপুরের জেলা পর্যায়ের ম্যাচগুলি অনুষ্ঠিত হয় শালবনীর নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে। পশ্চিম মেদিনীপুরের জঙ্গল অধ্যুষিত ৫-টি ব্লক (শালবনী, গড়বেতা ২, কেশিয়াড়ি, খড়্গপুর ১ ও মেদিনীপুর সদর) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হয় কেশিয়াড়ি ব্লক। ফাইনালে তারা ট্রাইবেকারে পরাজিত করে শালবনী ব্লককে।

চ্যাম্পিয়ন কেশিয়াড়ি ব্লক:

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের পরিচালনায় রাজ্যের ৭-টি জেলার ৪৬ টি ব্লকের ‘অনূর্ধ্ব ১৭’ পড়ুয়া তথা ফুটবলারদের নিয়ে এই ‘সিধু ভানু গোল্ড কাপ’ (Sidho Bhanu Gold Cup) আয়োজন করা হয়েছে। সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু এবং নেপালি কবি তথা রামায়ণের অনুবাদক ভানুভক্ত আচার্য-র নামাঙ্কিত এই প্রতিযোগিতায় ৭-টি জেলা থেকে চ্যাম্পিয়ন ৭-টি ব্লক আগামী ১৬ জানুয়ারি চূড়ান্ত পর্যায়ে বা রাজ্য পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। পশ্চিম মেদিনীপুরের ‘জেলা চ্যাম্পিয়ন’ হিসেবে লড়াই করবে কেশিয়াড়ি ব্লক। ফাইনালে তারা শালবনী ব্লককে ট্রাইবেকারে পরাজিত করেছে। বুধবার প্রতিযোগিতার সূচনা পর্বে এবং পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন যথাক্রমে, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, বিডিও রোমান মণ্ডল, মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ প্রমুখ।

রানার্স শালবনী ব্লক:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago