Sports

Vidyasagar University: আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবলের ‘সর্বভারতীয়’ প্রতিযোগিতার আয়োজক এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সোমবার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেবে সারা দেশের ১৬টি দল

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: ইতিমধ্যে ‘ইস্টার্ন জোন চ্যাম্পিয়ন’ (Zonal Champion) হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। মোট ৪-টি জোনের ১৬-টি বিশ্ববিদ্যালয়-কে নিয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতার জাতীয় বা সর্বভারতীয় স্তরের খেলাগুলি অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের জঙ্গল অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলার সেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েই (Vidyasagar University)। আগামী ৮ জানুয়ারি জেলা শহর মেদিনীপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হবে। খেলাগুলি হবে ৯ থেকে ১৩ জানুয়ারি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্রীড়াঙ্গনে এবং শহর মেদিনীপুরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচটি হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে।

Vidyasagar University:

বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে একটি সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী। তিনি জানিয়েছেন, “এ এক গর্বের ও আনন্দের বিষয়। একইসঙ্গে মারাত্মক চ্যালেঞ্জিংও। সারা দেশের প্রায় ৯৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-কে এবার এই দায়িত্ব দেওয়া হয়েছে; তা শুধু বিশ্ববিদ্যালয়ের কাছেই নয়, সমগ্র জেলা তথা বাংলার কাছেও গর্বের। আমরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত প্রত্যেকেই সাফল্যের সঙ্গে এই সর্বভারতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর।” তিনি এও জানান, “সারা দেশের ৪টি জোনের সেরা ১৬-টি টিম এই সর্বভারতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় (All India Inter University Women’s Football Tournament) অংশ নেবে। সবমিলিয়ে সারা দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি আসছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। তাঁদের আতিথেয়তার ব্যবস্থা করা হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই।” তিনি এও মনে করিয়ে দেন, গত বছর সর্বভারতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এবারও ইতিমধ্যেই তারা ইস্টার্ন জোন চ্যাম্পিয়ন হয়েছে।

একইসঙ্গে উপাচার্য এও জানিয়েছেন, মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যে ১৬-টি দল অংশ নেবে, তাঁদের বৈচিত্র্যময় পোশাক-পরিচ্ছদ, রীতি-নীতি ও কৃষ্টি-সংস্কৃতি তুলে ধরতে আগামী ৮ জানুয়ারি মেদিনীপুর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হবে। খেলাগুলি হবে ৯-১৩ জানুয়ারি। এর মাঝে, মেদিনীপুরের খাদ্য সংস্কৃতি তুলে ধরতে ১১ জানুয়ারি একটি ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এছাড়াও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হবে ১০ জানুয়ারি। যেখানে ১৬টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাঁদের সাংস্কৃতিক দক্ষতা মেলে ধরবেন। আর এই উপলক্ষে, অখন্ড মেদিনীপুর সহ বাংলা ও সারা দেশের বিখ্যাত ফুটবলার সহ সফল ক্রীড়াবিদদের সম্মানিত করা হবে বলেও জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago