Sports

State School Athletics Championship: স্টেট স্কুল অ্যাথলেটিক্সে মেদিনীপুরের জয়-জয়কার! রূপো জিতল সৌরভ ও স্বদেশ; সোনা ওবামি’র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর:’স্টেট স্কুল অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-২০২৩’ (State School Athletics Championship-2023)- এ মেদিনীপুরের পড়ুয়াদের জয়-জয়কার! গত ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সল্টলেকের সাই কমপ্লেক্সে (SAI Complex) অনুষ্ঠিত স্কুল স্তরীয় এই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুরের দুই পড়ুয়া জিতল ৩টি রৌপ্য পদক বা সিলভার মেডেল। অপরদিকে, ঝাড়গ্রামের এক পড়ুয়া জিতেছে স্বর্ণ পদক (Gold Medal)। তারা তিনজনই পশ্চিম মেদিনীপুরের বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক ড. স্বদেশ রঞ্জন পানের অধীনে জেলা শহর মেদিনীপুরের বিড়লামাঠে অবস্থিত VTFCCE সংগঠন থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন। অবিভক্ত মেদিনীপুরের এই তিন পড়ুয়ার সাফল্যে স্বভাবতই গর্বিত দুই জেলা তথা সমগ্র জঙ্গলমহল।

ওবামি মুর্মু:

জানা যায়, পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর দুই পড়ুয়া, যথাক্রমে- সৌরভ দাস ও স্বদেশ মাহাত ‘অনূর্ধ্ব ১৯’ (U-19) বিভাগের তিনটি বিভাগে ৩টি রূপো জয় করেছে। সৌরভ ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা ও দীর্ঘ লম্ফনে (লং জাম্পে) ২টি রৌপ্য পদক এবং স্বদেশ ৩০০০ মিটার দৌড় প্রতিযোগিতায় একটি রূপো জয় করেছে। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলার রানি বিনোদমঞ্জরী উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পড়ুয়া ওবামি মুর্মু ‘অনূর্ধ্ব ১৭’ (U-17) ট্রিপিল জাম্পে (১১.১৭ মিঃ) সোনা জয় করেছে। মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার তরফে এবং ওই দুই স্কুল কর্তৃপক্ষের তরফে এই ছাত্র-ছাত্রীদের এবং তাদের প্রশিক্ষক ড. পান-কে অভিনন্দন জানানো হয়েছে। ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী সোমবার বলেন, “আমাদের বিদ্যালয়ের ৩ জন ছাত্র জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে রাজ্যে পৌঁছেছিল। তাদের মধ্যেই দু’জন সৌরভ দাস ও স্বদেশ মাহাত রূপো জয় করে আমাদের গর্বিত করেছে। স্বদেশ গত বছরও সাফল্য পেয়েছিল। ওদের অভিনন্দন জানাই। ওদের প্রশিক্ষক ড. স্বদেশ রঞ্জন পানের প্রতি স্কুলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা! অভিনন্দন জানাই তাঁকেও।”

স্বদেশ মাহাত (বাম দিকে) ও সৌরভ দাস:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago