Categories: Uncategorized

Midnapore: CAB-র উদ্যোগে শহর মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে বড়পর্দায় ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল! সঙ্গে চা, বিস্কুট আর চকলেট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা মেদিনীপুর শহর। শুধু শহর কেন; জেলা, রাজ্য তথা গোটা দেশ। তৃতীয়বারের জন্য দেশে ‘বিশ্বকাপ’ আসার অপেক্ষায় আপামর দেশবাসী! ‘বিশ সাল বাদ’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ নেওয়ার পালা। ১২ বছর পর ফের ঘরের মাঠে ‘বিশ্বকাপ’ জেতার সুযোগ! সবমিলিয়ে, সেই মাহেন্দ্রক্ষণের জন্য আর কয়েক মুহূর্তও যেন অপেক্ষা করা যাচ্ছে না। এদিকে, সিএবি বা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-র পক্ষ থেকে আবার বিনামূল্যে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে। সেজন্য প্রয়োজনীয় অর্থ সাহায্যও করা হয়েছে CAB-র তরফে। নির্দেশ মেনে, মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার তরফে শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে লাগানো হচ্ছে বড় পর্দা।

মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়াম:

মেদিনীপুর ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তোরই শনিবার রাতে জানিয়েছেন, “সিএবি-র তরফে বড়-পর্দা (Giant Screen) লাগানোর জন্য প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকেই আর্থিক অনুদান দেওয়া হয়েছে। আমরা তার সঙ্গে রাখছি বিনামূল্যে চা, জল, বিস্কুট আর চকলেট।” স্টেডিয়ামের একদম মাঝখানে বড় পর্দা লাগানো হচ্ছে। তারপর মাঠে ৪০০টি চেয়ার থাকবে বলেও জানিয়েছেন সঞ্জিত। এমনকি, দুই অর্ধের বিরতিতে বা দুই দলের ব্যাটিংয়ের ঠিক মাঝখানে দর্শকদের জন্য ভেজ কাটলেটের ব্যবস্থাও না কি করতে চলেছেন এমকেডিএ চেয়ারম্যান তথা বিধায়ক দীনেন রায়। সবমিলিয়ে, মহা-আয়োজন! এজন্য অবশ্য সিএবি-কে ধন্যবাদ জানিয়েছেন জেলার সিএবি প্রতিনিধি তথা জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য সুজয় হাজরা।

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে মেদিনীপুর কলেজ কলেজিয়েট মাঠেও বড় পর্দায় বিনামূল্যে খেলা দেখানোর আয়োজন করা হয়েছে। ১০০০টি চেয়ার থাকবে বলে আগেই জানিয়েছেন পৌরপ্রধান সৌমেন খান। সেখানে রাতের দিকে উপস্থিত থাকতে পারেন বিধায়ক জুন মালিয়া। পাশাপাশি শহরের অরবিন্দ স্টেডিয়ামেও বড় পর্দায় ফাইনাল দেখানোর এই মহা-আয়োজন! সব দেখে শুনে শহরের আপামর ক্রিকেট-প্রেমীরা বলছেন, “বিশ্বকাপ ফাইনাল আমেদাবাদে অনুষ্ঠিত হচ্ছে না আমাদের মেদিনীপুর শহরে, উপলব্ধি করা বড় মুশকিল!”

অপেক্ষায় গোটা দেশ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 days ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

6 days ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago