Sports

Midnapore Football: জঙ্গলমহলের ৪০০ ফুটবলার নিয়ে মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে মেগা ফুটবল ট্রায়াল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন:সাব ডিভিশন লীগ দ্বিতীয় ডিভিশনের তথা মেদিনীপুর শহরের জনপ্রিয় ফুটবল ক্লাব ‘মহামেডান স্পোর্টিং ক্লাব, মেদিনীপুর”- এর আসন্ন মরশুমের দল গঠনের জন্য রবিবার মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জেলার অন্যতম বড়ো ফ্রি ফুটবল ট্রায়াল। মহামেডান ক্লাবের ব্যবস্থাপনায় ও মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত এই ফুটবল ট্রায়ালে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকার প্রায় ৪০০ তরুণ ফুটবলার এই ট্রায়ালে অংশগ্রহণ করেন। ট্রায়ালের শুভ উদ্বোধন করেন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার অমিয় ভট্টাচার্য। এদিনের ট্রায়ালে মুখ্য নির্বাচকের ভূমিকায় তিনি ছাড়াও ছিলেন প্রাক্তন মহামেডান ফুটবলার আমজাদ আলি খাঁন, কলকাতা মাঠের বিখ্যাত ফুটবলার অ্যান্টনি সরেন, ‘মহামেডান স্পোর্টিং ক্লাব, মেদিনীপুর’- এর প্রধান কোচ সোমনাথ সাহা, অনূর্ধ্ব ১৩ দলের কোচ অভিজিৎ দাস, গৌতম দেব, আইজ্যাক আলি খাঁন প্রমুখ।

ফুটবল ট্রায়াল :

এদিনের এই মেগা ট্রায়ালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, মহাকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই, আব্দুল ওয়াহেদ, আনন্দ গোপাল মাইতি, পারভেজ কিবরিয়া, ইন্দ্রজিৎ পানিগ্রাহী, গোপাল সাহা, লিপি বিষই, রাহুল বিষই, শিব শঙ্কর হাতি, চঞ্চল চক্রবর্তী প্রমুখ। এই ফুটবল ট্রায়াল ঘিরে পশ্চিম মেদিনীপুর সহ আশেপাশের জেলাবাসীর মধ্যে কৌতুহল ছিল তুঙ্গে। ‘মহামেডান স্পোর্টিং ক্লাব, মেদিনীপুর’- এর সাধারণ সম্পাদক সেক আজহার উদ্দিন জানান, “বাংলার ফুটবলের উন্নতির স্বার্থে ও আমাদের জেলা সহ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে তরুণ প্রতিভাবান ফুটবলার তুলে আনার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

কচিকাঁচাদের অংশগ্রহণ :

‘মহামেডান স্পোর্টিং ক্লাব, মেদিনীপুর’-এর উদ্যোগ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago