Sports

Midnapore: জেলা ক্রীড়া সংস্থার ইন্টার ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ক্লাব টুর্নামেন্টে ঝাড়গ্রাম RMS-কে হারিয়ে চ্যাম্পিয়ন মেদিনীপুর VSP

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (মিডনাপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন) পরিচালিত ইন্টার ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ক্লাব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল মেদিনীপুর VSP ক্লাব। ওসোমবার মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ৯ উইকেটে পরাজিত করে ঝাড়গ্রাম আরএমএস (এ) দলকে। অপরাজিত ১১৩ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয় মেদিনীপুর VSP-র সুমন ঘোষ। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়েছে সুমন-ই। বিকেল নাগাদ চ্যাম্পিয়ন, রানার্স দল সহ সফল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সেঞ্চুরি করেন সুমন ঘোষ:

উল্লেখ্য যে, ৪০ ওভারের এই ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৯‌.৪ ওভারে ২৩১ রানে অল-আউট হয়ে যায় ঝাড়গ্রামের দলটি। সর্বোচ্চ ১২১ রান করে ঝাড়গ্রামের পুষ্পেন্দু পাহাড়ি। জবাবে মাত্র ৩৪ ওভার ১ বলে, ১ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেদিনীপুর শহরের দলটি। ওপেন করতে নেমে সুমন ঘোষ ১১৩ রানে অপরাজিত থাকেন। আরেক ওপেনার স্বস্তিক মাইতি করেন ৭৬ রান। এদিনের ফাইনাল ম্যাচ উপলক্ষে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সিএবি-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা, মিডনাপুর DSA-র সম্পাদক সঞ্জিত তোরই, যুগ্ম সহ-সম্পাদক শম্ভুনাথ চট্টোপাধ্যায়, সদস্য ইন্দ্রজিৎ পানিগ্রাহী, উদয় রঞ্জন পাল, বাবলু দিগার প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সহ-সম্পাদক তথা এই টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শম্ভুনাথ চট্টোপাধ্যায় বলেন, “গত ৭ মে মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার অধীন দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের ৪টি মহকুমার (মেদিনীপুর, ঘাটাল, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম) ১৬-টি ক্লাবকে নিয়ে এই প্রতিযোগিতার সূচনা হয়। সেমিফাইনালে যথাক্রমে বেলদা গ্রিন ও মেদিনীপুর MCC-কে পরাজিত করে ফাইনালে ওঠে মেদিনীপুর VSP এবং ঝাড়গ্রাম RMS (A)। তীব্র দাবদাহের মধ্যেও এই প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত করার জন্য আমি DSA-র সম্পাদক সঞ্জিত তোরোই ছাড়াও আমাদের গ্রাউন্ডসম্যান সমীর এবং টেকনোলজিস্ট শুভাশিস-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাব। এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমেই আমাদের অবিভক্ত মেদিনীপুর জেলার অসংখ্য ক্রিকেটাররা রাজ্য স্তরে সুযোগ করে পিতে পারবে বলে আমরা আশাবাদী।”

দুই দলের অধিনায়কের সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago