Sports

CISCE Regional Sports: সুইমিংয়ে প্রথম সেচ্ছা, শুটিংয়ে তৃতীয় বৈভব! জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করবে বিদ্যাসাগর শিশু নিকেতনের পড়ুয়ারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুলাই: CISCE (Council for Indian School Certificate Examinations) আয়োজিত রাজ্যস্তরের (বা, রিজিওনাল) সাঁতার (Swimming) ও শুটিং (Shooting) প্রতিযোগিতায় সাফল্য মেদিনীপুর শহরের স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল (ICSE-ISC English Medium School) বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) পড়ুয়াদের। গত ১০-১৩ জুলাই কলকাতায় CISCE আয়োজিত সাঁতার প্রতিযগিতার অনূর্ধ্ব-১৪ বা আন্ডার ফর্টিন (U-14) বিভাগের ৫০ মিটার বাটারফ্লাই ইভেন্টে প্রথম স্থান অধিকার করে সেচ্ছা রাউত (Sechha Routh)। আর, সেই সঙ্গেই জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করার যোগ্যতাও অর্জন করে নেয় বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) সপ্তম শ্রেণীর এই ছাত্রী।

সেচ্ছা রাউত:

অপরদিকে, অনূর্ধ্ব-১৯ বা আন্ডার নাইনটিন (U-19) বিভাগের শুটিং ইভেন্টে (Shooting) তৃতীয় স্থান অধিকার করে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করার যোগ্যতা অর্জন করে নেয় বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) দ্বাদশ শ্রেণীর ছাত্র বৈভব দে (Boibhav Dey)। এছাড়াও, সাঁতারের ১০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে অর্পিত বর্মন তৃতীয় স্থান অধিকার করে। একইসঙ্গে, অর্পিত বর্মন, অঙ্কিত বিশ্বাস, আদিত্য মাজি ও অঙ্কিত বর্মন মিলিতভাবে ফ্রিস্টাইল রিলে (4×1000) এবং ব্যক্তিগত মেডলি রিলে (4×1000) বিভাগের তৃতীয় স্থান দখল করে। CISCE আয়োজিত রিজিওনাল বা রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় পড়ুয়াদের সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের উপকন্ঠে রাঙামাটিতে অবস্থিত বিদ্যাসাগর শিশু নিকেতনের অধ্যক্ষা, শিক্ষক-শিক্ষিকা সহ সমগ্র স্কুল কর্তৃপক্ষ। অধ্যক্ষা (Principal) চান্দা মজুমদার বলেন, “ছাত্র-ছাত্রীদের সাফল্যে আমরা গর্বিত! জাতীয় স্তরেও ওদের সাফল্য কামনা করি।”

বৈভব দে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago