দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: ৬৭-তম রাজ্য বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় মেদিনীপুরের জয়-জয়কার! পশ্চিম মেদিনীপুর জেলার ৫ জন সাঁতারু যথাক্রমে অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বিভাগে মোট ১০-টি পদক জিতল কলকাতার রাজারহাটে (রবীন্দ্রনাথ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে) তিন দিন ব্যাপী (১০-১২ ডিসেম্বর) অনুষ্ঠিত রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতায়। এর মধ্যে ২টি সোনা, ৫টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ পদক বলে জানানো হয়েছে মেদিনীপুর সুইমিং ক্লাব (Midnapore Swimming Club)- এর পক্ষ থেকে। উল্লেখ্য যে, পদক-জয়ী পাঁচ সাঁতারুই মেদিনীপুর শহরের মেদিনীপুর সুইমিং ক্লাবে অনুশীলন করে।
সুইমিং ক্লাব সূত্রে জানা গেছে, ‘অনূর্ধ্ব ১৪’ বালক বিভাগে মেদিনীপুর শহরের সৌম্যরূপ দে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা (প্রথম) এবং ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রুপো (দ্বিতীয়) জিতেছে। আরিতোষ মহাকুল ১০০ মিঃ ফ্রি-স্টাইলে রুপো, ৪০০ মিঃ ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ এবং ৫০ মিঃ বাটারফ্লাই-তে রুপো জিতে মেদিনীপুরের নাম উজ্জ্বল করেছে। ‘অনূর্ধ্ব ১৪’ বালিকা বিভাগে ঐশানী সরকার ২০০ মিঃ ফ্রি-স্টাইলে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে।
এছাড়াও, ‘অনূর্ধ্ব ১৭’ বালিকা বিভাগে মেদিনীপুর শহরের সোমাশ্রী চৌধুরী যথাক্রমে ২০০ মিঃ ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিঃ ব্রেস্টস্ট্রোকে দ্বিতীয় (রুপো জয়) এবং ১০০ মিঃ ব্রেস্টস্ট্রোকে তৃতীয় (ব্রোঞ্জ জয়) হয়েছে। অন্যদিকে, ‘অনূর্ধ্ব ১৯’ বালক বিভাগের ১০০ মিঃ ফ্রি-স্টাইলে প্রথম স্থান অধিকার করে জেলাবাসীকে গর্বিত করেছে মেদিনীপুর শহরের অরিজিৎ আঢ্য। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, প্রতিটি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা আগামী ২ জানুয়ারি (২০২৪) দিল্লিতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। সফল প্রতিযোগীদের মেদিনীপুর সুইমিং ক্লাব ও পশ্চিম মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার তরফে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…