Sports

Vidyasagar University: বিশ্বকাপার ভূমিকা মানের মুম্বইকে ৭ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বিদ্যাসাগরের মেয়েরা

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ জানুয়ারি: গ্রুপ লীগের তৃতীয় তথা শেষ ম্যাচে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মুম্বই বিশ্ববিদ্যালয় (University of Mumbai)-কে 7-0 ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে বা নক-আউট পর্যায়ে উঠলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)। এদিন, বিদ্যাসাগরের হয়ে গোলগুলি করেন যথাক্রমে- সিঙ্গো মুর্মু (২টি), মমতা মাহাত, তুলসী হেমব্রম, বর্ণালী মাহাত, বর্ণালী কাড়ার এবং মমতা হাঁসদা। উল্লেখ্য যে, মুম্বই দলেই আছেন ভারতের হয়ে অনূর্ধ্ব-১৭ (U-17) মহিলা বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা ভূমিকা মানে। এর আগে প্রথম ম্যাচে (৯ জানুয়ারি) লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয় (Lovely Professional University)-কে 2-0 ব্যবধানে পরাজিত করেছিলেন মমতা, তুলসীরা। তবে, গতকাল (১০ জানুয়ারি) মাদ্রাজ বিশ্ববিদ্যালয় (University of Madras)-এর সঙ্গে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়।

জয়ের পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেয়েরা :

ফলে, গ্রুপ-ডি থেকে চ্যাম্পিয়ন হয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কোয়ার্টার ফাইনালে উঠল। এই গ্রুপের অপর কোয়ার্টার ফাইনালিস্ট হল- মাদ্রাজ বিশ্ববিদ্যালয়। বিদায় নিল ভূমিকা মানের মুম্বই বিশ্ববিদ্যালয় এবং লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়। অপর ৩-টি গ্রুপ থেকে যে ৬-টি দল (বিশ্ববিদ্যালয়) কোয়ার্টার ফাইনালে উঠেছে, সেগুলি হল- হরিয়ানার গুরু JUST বিশ্ববিদ্যালয়, গোয়া বিশ্ববিদ্যালয়, আন্নামলাই বিশ্ববিদ্যালয়, গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, হরিয়ানার বংশী লাল বিশ্ববিদ্যালয় এবং কেরালার কালিকট বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টেডিয়ামে (শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি ক্রীড়াঙ্গনে) সকাল ৯-টায় গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আগামীকাল (১২ জানুয়ারি) কোয়ার্টার ফাইনালের আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে এবং বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে। শনিবার (১৩ জানুয়ারি) সেমিফাইনালের ১-টি ম্যাচ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্ষুদিরাম স্মৃতি ক্রীড়াঙ্গনে এবং অপরটি শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সর্বভারতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবলের (All India Inter University Women’s Football Tournament) ফাইনাল ম্যাচটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টেডিয়ামে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম স্মৃতি ক্রীড়াঙ্গনে শনিবার বেলা সাড়ে ১২-টা নাগাদ অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago