Art and Culture

Midnapore: বালেশ্বরে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ইয়ুথ ফেস্টিভ্যালে বিদ্যাসাগরের পড়ুয়াদের সাফল্য, নজর কাড়ল মেদিনীপুর কলেজের পড়ুয়ারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: ৩৯তম অল ইন্ডিয়া ইয়ুথ ফেস্টিভ্যাল (ইস্টার্ন জোন)-এ সাড়াজাগানো সাফল্য অর্জন করলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গত ২৭ থেকে ৩১ জানুয়ারি, ইস্টার্ন জোনের সমস্ত বিশ্ববিদ্যালয়কে নিয়ে ওড়িশার বালেশ্বরের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ে এবার অনুষ্ঠিত হয় এই ইয়ুথ ফেস্টিভ্যাল। সাংস্কৃতিক শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর, ৩১ জানুয়ারি পর্যন্ত চলে নৃত্য, সঙ্গীত, নাটক, বিতর্ক, তাৎক্ষণিক বক্তৃতা, কুইজ সহ নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রত্যেক বিষয়ের পঞ্চম স্থান অবধি বিজয়ীদের বেছে নেওয়া হয়।

বালেশ্বরে সাফল্যের মঞ্চে:

বিজ্ঞাপন:

প্রতিযোগিতায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ৮টি বিষয়ে প্রথম ৫-এর মধ্যে জায়গা করে নেন। এর মধ্যে মেদিনীপুর কলেজের পড়ুয়া ৬ জন। ওয়েস্টার্ন ভোকাল (একক)-এ তৃতীয় স্থান অধিকার করেন মেদিনীপুর কলেজের ছাত্রী উজ্জ্বয়িনী দাশগুপ্ত। বিতর্ক বা ডিবেটে তৃতীয় স্থান অধিকার করেন মেদিনীপুর কলেজের ছাত্রী শ্রীজিতা ঘোষ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দেবায়ন চক্রবর্তী। ওয়েস্টার্ন ভোকাল (গ্রুপ)-এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের টিম তৃতীয় স্থান দখল করে। ফোক অর্কেস্ট্রা ও ক্লাসিক্যাল ইন্সট্রুমেন্টাল (একক) এবং গ্রুপ সং (ভারতীয়)-এ চতুর্থ স্থান অর্জন করেন। লোকনৃত্য ও মূকাভিনয়ে পঞ্চম স্থান অধিকার করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তৃতীয় স্থানাধিকারী ৩টি টিম- ডিবেট, ওয়েস্টার্ন ভোকাল (একক) ও ওয়েস্টার্ন ভোকাল (গ্রুপ) জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যা অনুষ্ঠিত হবে চেন্নাইতে, চলতি বছরের মার্চ মাসে। সফল পড়ুয়াদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে সংবর্ধিত করা হয়। উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী প্রমুখ।

বিজয়ীরা:

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি মাসে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট-এর উদ্যোগে আন্তঃকলেজ ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। প্রথম স্থান অধিকার করেন মেদিনীপুর কলেজের ইংরেজী বিভাগের ছাত্রী শ্রীজিতা ঘোষ, দ্বিতীয় স্থান অধিকার করেন শ্রীতমা মেহেতা এবং তৃতীয় স্থান অধিকার করেন দেবায়ন চক্রবর্তী। এই প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে শংসাপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন উপাচার্য এবং ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার, ড. অশোক কুমার। এই প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরাও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। মেদিনীপুর কলেজের পড়ুয়াদের এই সাফল্যের জন্য তাঁদের অভিনন্দিত কলেজের অধ্যক্ষ ড. অসিত পন্ডা।

সংবর্ধিত:

News Desk

Recent Posts

Midnapore: ওভারটেক করতে গিয়ে বিপত্তি! খড়্গপুরে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১, আহত প্রায় ২০

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: ওভারটেক করার সময়ই টায়ার ফেটে গিয়ে বিপত্তি!…

1 day ago

Medinipur: মাধ্যমিক দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে কেশপুরের ছাত্রী, হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল খড়্গপুরের এক পরীক্ষার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: বাবার সাথে বাইকে চেপে মাধ্যমিকের দ্বিতীয় পরীক্ষা…

5 days ago

Kharagpur: ভুল করে অন্য পরীক্ষাকেন্দ্রে! ‘মুশকিল আসান’ খড়্গপুর টাউন থানার সহায়তা-বাইক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: জীবনের প্রথম বড় পরীক্ষা। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে…

6 days ago

Midnapore: পরীক্ষার্থীদের এসকর্ট করে পৌঁছে দিল বনদপ্তর, পাশে পুলিশকাকুরাও; মেদিনীপুরে শুভেচ্ছা জানালেন বিধায়ক

দ্য বেঙ্গল পোস্ট, পশ্চিম মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি: জীবনের প্রথম বড় পরীক্ষা। পশ্চিম মেদিনীপুরে মাধ্যমিক পরীক্ষার্থীদের…

6 days ago

Midnapore: রাজ্য জুড়ে ১০৯ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারের বদলির নির্দেশিকা, তালিকায় মেদিনীপুর কোতোয়ালি থানার আইসি-ও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: আরও ১০৯ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ অফিসারের…

1 week ago

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 weeks ago