Sports

All India Inter University Football: টাইব্রেকারে পরাজয়! ঘরের মাঠে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বিদ্যাসাগরের; হতাশ মেদিনীপুর

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: ২০২৩ (২০২২-‘২৩)-র পুনরাবৃত্তি হলোনা! সর্বভারতীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা (All India Inter University Women’s Football Tournament)-র সবথেকে বড় অঘটন ঘটে গেল শুক্রবার (১২ জানুয়ারি)। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের। শুক্রবার (১২ জানুয়ারি) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্ষুদিরাম স্মৃতি ক্রীড়াঙ্গনে এক হাড্ডাহাড্ডি ম্যাচে পাঞ্জাবের গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের কাছে টাইব্রেকারে (4-3) পরাজিত হলো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) মহিলা ফুটবল দল। এদিন নির্ধারিত সময়ের খেলায় 1-1 গোলে ম্যাচটি অমীমাংসিত থাকার পর নিয়ম অনুযায়ী টাইব্রেকার হয়। আর তাতেই 4-3 ব্যবধানে পরাজিত হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আর তারপরই মাঠ জুড়ে তথা মেদিনীপুর শহর জুড়ে শুধুই হতাশা আর দুঃখের আবহ!

টাইব্রেকারে পরাজয়!

উল্লেখ্য, গতবছর সর্বভারতীয় বা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-ই। এবারও তারা জোনাল পর্যায়ে অর্থাৎ ইস্ট জোন চ্যাম্পিয়ন হয়েছিল। তবে, জাতীয় পর্যায়ে ঘরের মাঠের সুবিধা কিংবা সমর্থন নিয়েও দুর্ভাগ্যজনক ভাবে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল মমতা, তুলসী, সিঙ্গো, সুজাতা, বর্ণালীদের! এদিন, ম্যাচের প্রথমার্ধটি গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধেরে ৫২ মিনিটে গোল করে এগিয়ে যায় গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়। ৭৫ মিনিটে গোল শোধ করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। গোল করেন বর্ণালী মাহাত। তবে, শেষ রক্ষা হয়নি! টাইব্রেকারে হার মেনে নিতে হল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-কে।

অপরদিকে, শুক্রবার (১২ জানুয়ারি) কোয়ার্টার ফাইনালের অপর তিনটি ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনালে উঠল যথাক্রমে- তামিলনাড়ুর আন্নামালাই বিশ্ববিদ্যালয়, হরিয়ানার গুরু J.U.S.T বিশ্ববিদ্যালয় এবং হরিয়ানার বংশীলাল বিশ্ববিদ্যালয়। শনিবার (১৩ জানুয়ারি) সেমিফাইনালের একটি ম্যাচ মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে (গুরু J.U.S.T Vs আন্নামালাই) এবং অপর ম্যাচটি (গুরু নানক দেব Vs বংশীলাল) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টেডিয়ামে অর্থাৎ শহীদ ক্ষুদিরাম স্মৃতি ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবে। দু’টি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৭-টায়। এরপর, ফাইনাল অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১২-টায় শহীদ ক্ষুদিরাম স্মৃতি ক্রীড়াঙ্গনে।

হাড্ডাহাড্ডি লড়াই :

কোয়ার্টার ফাইনালের ফলাফল:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago