Suicide

Suicide: ১০ দিন পর উচ্চ মাধ্যমিক! বন্ধুদের সামনে মায়ের বকুনি সহ্য করতে না পেরে আত্মঘাতী একমাত্র মেয়ে, পশ্চিম মেদিনীপুরে শোকের ছায়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ মার্চ: একমাত্র সন্তান। আদরে আহ্লাদে মানুষ! তাই, মায়ের সামান্য বকুনিও সহ্য করতে পারলো না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে। আত্মঘাতী হলো অভিমানিনী কন্যা! বুধবার সন্ধ্যায় এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে। বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীর নাম সোহানী জানা (১৮)। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বেলদা থানার পুলিশ। মর্মান্তিক এই ঘটনায় শোকে মুহ্যমান গোটা এলাকা থেকে সোহানীর বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন সহ সকলে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে যেন পাথর হয়ে গেছেন বাবা-মা!

সোহানী জানা :

প্রসঙ্গত উল্লেখ্য, আর মাত্র ১০ দিন পরেই (আগামী ২ এপ্রিল থেকে) উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্বাভাবিকভাবেই, এই সময় পড়াশোনায় একটুও ফাঁকি পছন্দ করেন না অভিভাবকরা! আর, পড়ায় ফাঁকি দিয়ে বন্ধু-বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি কারণেই, বুধবার বিকেলে বকুনি দিয়েছিলেন মা। আর তাতেই কিশোরী কন্যা এই কান্ড ঘটিয়ে বসে! সোহানীর বাবা শিবনাথ জানা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বুধবার সন্ধ্যায় হাসপাতালে বসে জানালেন, “ওর মা বকুনি দেওয়ার পর, এক চড় মেরেছিল। আর, তাতেই এই ঘটনা!” জানা গেছে, সন্ধ্যার ঠিক মুখে, বেলদা বাজার সংলগ্ন বাড়ির ঠিক কাছেই বন্ধু-বান্ধবদের সামনে মা বকাঝকা করে, গালে এক চড় মেরেছিলেন। তারপর সোহানী বাড়ি চলে যায়! ১০ মিনিট পরেই তার বেরিয়ে আসার কথা টিউশন পড়তে যাওয়ার জন্য। বন্ধুরা বাড়ির সামনেই অপেক্ষা করে। আধঘন্টা পরেও বাড়ি থেকে না বেরোনোয়, তার বাবা-মা সোহানী’র রুমের দরজায় ধাক্কা দেন। দরজা খুলে যেতেই ওপরের দিকে তাকিয়ে দেখেন, মেয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে! দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশেও। নিমেষের মধ্যে, ভরসন্ধ্যায় যেন শোকের অন্ধকার নেমে আসে এলাকায়! আর, এভাবেই সামান্য অভিমানের কারণে, আরও একটি অল্পবয়সী প্রাণ অচিরেই শেষ হয়ে গেল! অল্প বয়সীদের মধ্যে এভাবে মাত্রাতিরিক্ত হারে আত্মহত্যার প্রবণতা বাড়ার জন্য আধুনিক জীবন যাপন, ছোট পরিবার, মোবাইল, সমাজ মাধ্যম আর লকডাউনের প্রভাবকেই দায়ী করছেন মনোবিদেরা।

আত্মঘাতী কন্যা :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago