তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল: মোটর বাইকে করে শসা নিয়ে বাজারে বিক্রি করতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের এক কৃষকের। জেলার দাসপুর থানার ঘাটাল-পাঁশকুঁড়া রাজ্য সড়কের পাঁচবেড়িয়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে! পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মদন প্রামাণিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মদন প্রামাণিক ও তাঁর ছেলে একটি মোটর বাইকে করে শসা নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের উপর যাতায়াতকারী একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে! আর তখনই ট্রাকের চাকার তলায় পড়ে, পিষ্ট হয়ে মৃত্যু হয় মদন প্রামাণিকের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দাসপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তবে, আহত ছেলে’র অবস্থা স্থিতিশীল। ঘটনা’র খবর পেয়ে দাসপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…