Tragic Death

Tragic Death: ‘হারিয়ে যাওয়ার নেই মানা’, দিন সাতেক আগের ফেসবুক পোস্ট! সত্যিই হারিয়ে গেল পশ্চিম মেদিনীপুরের এক প্রতিভাবান শিল্পী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ নভেম্বর:১৪ নভেম্বরের ফেসবুক পোস্ট- ‘গল্পের খাতায় থেকে গেল’। সঙ্গে কিছু অসাধারণ সাদা-কালো-রঙিন ছবি। ১৩ নভেম্বরের ফেসবুক পোস্ট- ‘হারিয়ে যাওয়ার নেই মানা’। সঙ্গে নিজের এক অসাধারণ ছবি। তবে, পাহাড়িয়া প্রকৃতির মাঝে, খাদের মুখোমুখি দাঁড়িয়ে পেছন থেকে তোলা। ১০ নভেম্বরের ফেসবুক পোস্ট- ‘এভাবেই দেখা হবে’। সঙ্গে কলকাতা শহর, শহরতলী এবং গ্রামগঞ্জের কিছু খন্ডচিত্র। এক প্রতিশ্রুতিমান তরুণ শিল্পী। কলকাতার আর্ট কলেজের প্রতিভাবান ছাত্র। ২৪ বছরের সৌম্যসুন্দর যুবক। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৫ নং ওয়ার্ডের (কোন্নগর) বাসিন্দা জয় নারায়ণ দে। বড্ড অসময়ে, চিরতরে ‘হারিয়ে গেল’ এই পৃথিবী থেকে! মনখারাপ তাই শুধু ঘাটালবাসীর নয়, সমাজমাধ্যমের দৌলতে এই খবর পাচ্ছেন যাঁরা, তাঁদের সকলেরই। রবিবার, সকাল সাড়ে এগারোটা নাগাদ, ঠাকুমার শেষকৃত্য সম্পন্ন করে, শিলাবতী নদীতে তলিয়ে গেল অসামান্য শিল্পীসত্তার অধিকারী, সকলের প্রিয় জয়। প্রায় ঘন্টা দুয়েক পরে স্থানীয়দের তৎপরতায় তার মৃতদেহ উদ্ধার করা হয়! শোকস্তব্ধ ও যারপরনাই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে না পারায়। মহকুমাশাসক সুমন বিশ্বাসও ঘটনায় মর্মাহত! তিনি বলেন, “কিছু বলার মতো ভাষা নেই! আমি ভাষা হারিয়েছি।” এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েও অসহায়ের মতোই সব সহ্য করেছেন পৌরসভার চেয়ারপারসন বিভাস ঘোষ!

জয় নারায়ণ দে (ছবি- ফেসবুক) : (Joy Narayan Dey)

এই ছবির ক্যাপশনেই জয় লিখেছিল- “হারিয়ে যাওয়ার নেই মানা” :

জানা গেছে, ঠাকুমা প্রতিমা রাণী দে’র শেষকৃত্য সম্পন্ন করে সকাল ১১টা – সাড়ে ১১ টা নাগাদ কুশপাতা সংলগ্ন শিলাবতী নদীর ঘাটে স্নান করতে নেমেছিল, সাঁতার না জানা জয়। একটি গর্তে পা পড়ে, নিমেষের মধ্যে জলে তলিয়ে যায় সে। এমনটাই জানিয়েছেন, তার পরিবারের সদস্যরা। সেই সময় সকলেই উদ্ধারকার্য চালানোর জন্য ডুবুরি ও নৌকার সন্ধান করতে থাকেন। খবর দেওয়া হয় প্রশাসনকেও। দ্রুততার সঙ্গে কোনো ব্যবস্থাই নেওয়া হয়না! প্রায় ঘন্টাখানেক পরে মহকুমাশাসক ও পৌরসভার চেয়ারপারসন ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু, তখনও উদ্ধারকার্য শুরু হয়নি। এরপর, স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। প্রায় দু’ঘন্টা পর জয়ের নিথর দেহ উদ্ধার করা হয়! সঙ্গে সঙ্গে তা ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন! শোকে মুহ্যমান সারা ঘাটাল শহর, জয়ের অসংখ্য বন্ধু-বান্ধব ও গুনগ্রাহীরা! এভাবে তার অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই!

প্রতিভাবান এক শিল্পীর রং তুলিতে (ছবি- ফেসবুক) :

বন্ধু জয়ের প্রতি শোকপ্রকাশ করতে গিয়ে, আমাদের (বেঙ্গল পোস্ট ডিজিটাল মিডিয়ার) সাংবাদিক সায়ক পন্ডা তাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্টে যে মর্মস্পর্শী বার্তা দিয়েছেন, তা তুলে ধরা হল, ” ‘ভাই, কতদিন দেখা হয়নি….একদিন দেখা কর….’ লাস্ট ফোনকলে এটাই ছিল তার ‘দাবি’। কিন্তু, সে সুযোগ আর হলোনা! তার আগেই সে পাড়ি দিল না ফেরার দেশে…!!! বিশ্বাস কর জয়, কখনো ভাবিনি যে তোকে নিয়ে এই পোস্ট করতে হবে। ঠিক কি লিখবো তাও বুঝতে পারছিনা…..ক্লাস নাইন থেকে টুয়েলভ প্রায় প্রতিদিনই স্কুল আর টিউশনের চক্করে দেখা হতো তোর সাথে। তোর বাড়িতে গিয়ে হামলা করে জোর করে ক্রিকেট ম্যাচ খেলার সেই দিন আর ফিরবেনা ভাই…!!! শান্তনু বাবুর কাছে কেমিস্ট্রি, দুর্গেশ বাবুর কাছে ফিজিক্স, সৈকত বাবুর কাছে ইংলিশ আর সুপ্রিয় বাবুর কাছে ম্যাথ সবকিছু জুড়েই ছিলি তুই। তোর বাড়ির উঠোনে একের পর এক ম্যাচ খেলা, খাওয়াদাওয়া, সীমাহীন আড্ডা, কুইজে নাম দেওয়া, কয়েত তলার ক্রিকেট ম্যাচ সবকিছুই স্পষ্টভাবে মনে আসছে আজ, সাথে হচ্ছে এক অদ্ভুত যন্ত্রণাও …..তোর ওই ইয়ার্কিগুলো আর মুচকি মুচকি হাসি সারাজীবন মনের মণিকোঠায় রেখে দেব ভাই…..!!! ছোট থেকেই ছবি আঁকার প্রতি নেশা ছিল তোর, হাতের লেখাটাও মুক্তোর মতো। বাড়িতে এসে কম্পিউটারে একটা ঘর এঁকে দিয়েছিলি তুই, সমস্ত কিছু যেন আজ চোখের সামনে ভাসছে…..সত্যিকে মেনে নেওয়া যে সত্যিই কঠিন আজ আবারও হাড়ে হাড়ে টের পাচ্ছি…..আরও বেশি কষ্ট হচ্ছে তোর ফেসবুকের লাস্ট তিনটে পোস্টের ক্যাপশন দেখে…..বড্ডো তাড়াতাড়ি চলে গেলি ভাই….আমাদের বাড়ির গলিতে সাইকেল নিয়ে এসে ‘ওই সায়ক, রেডি????’ এই কথাটা আর কেউ বলবেনা…..আমাদের ছোটবেলার ‘গ্যাং’টা ভেঙে গেল সাথে এক অসাধারণ শিল্পী হঠাৎ হারিয়ে গেল আজ…..ভালো থাকিস ভাই!”

পাড়ার কালী পুজোর সাজসজ্জার দায়িত্বে জয় :

জয়ের শৈল্পিক কারুকার্য :

অসামান্য শিল্পের প্রকাশ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago