Tragic Death

West Midnapore: বিনা মেঘে বজ্রপাত পশ্চিম মেদিনীপুরের ডোগরা পরিবারে! শুকনো কাপড় তুলতে গিয়ে বাজ পড়ে মৃত্যু গৃহবধূর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: আকাশে মেঘ থাকলেও, ‘বিনা মেঘে বজ্রপাত’ ডোগরা পরিবারে! শুকনো কাপড় তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু গৃহবধূর। মঙ্গলবার দুপুর নাগাদ এমন-ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথ চক এলাকায়। বজ্রাহত গৃহবধূকে দ্রুত উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মাত্র ২৮ বছরের ওই গৃহবধূর নাম কাকলি ডোগরা। ঘটনায় শোকস্তব্ধ পুরো এলাকা।

মৃত গৃহবধূ:

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে যখন আকাশে মেঘ দেখা যায়, তখনই বৃষ্টির আশঙ্কার বাড়ির বাইরে থাকা শুকনো কাপড় তুলতে যান গৃহবধূ। সেই সময়ই হঠাৎ বাজ পড়ে! ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মাত্র ২৮ বছর বয়সী কাকলি। দ্রুত তাঁকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘাটাল থানা সূত্রে খবর কাকলির মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago