মৃত বৃদ্ধ সেখ সাত্তার :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে! রেলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। খড়গপুর স্টেশনের মালগুদাম এলাকায় সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে। মৃত বৃদ্ধের নাম সেখ সাত্তার। বয়স আনুমানিক ৬৭। জানা গেছে, ওই এলাকায় রেলের ফুট ওভার ব্রিজের জন্য কাটা হয়েছিল বেশ কয়েকটি গাছ। গাছের কিছু ডাল কাটার কাজ করছিলেন সেখ সাত্তারের ছেলে। সেই সময়ই একটু ছায়া দেখে দেওয়ালের পাশে গিয়ে বসেন সাত্তার। হঠাৎ করেই হুড়মুড়িয়ে জরাজীর্ণ দেওয়াল পড়ে যায় বৃদ্ধের উপরে!
সঙ্গে সঙ্গেই, স্থানীয়দের সাথে নিয়ে বাবাকে উদ্ধার করে খড়্গপুর মহাকুমা হাসপাতলে নিয়ে যান তাঁর ছেলে। চিকিৎসকরা শেখ সাত্তার-কে মৃত বলে ঘোষণা করেন! এই বিষয়ে রেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। যদিও এটি নিছকই দুর্ঘটনা, তা সত্ত্বেও এদিনের এই ঘটনার পর রেলের বিভিন্ন কাজকর্ম নিয়ে কর্তব্যে যে গাফিলতির অভিযোগ উঠেছিল, তাই যেন সত্য প্রমাণিত হল। শতবর্ষ প্রাচীন দেশের সর্বাধিক লাভজনক সরকারি সংস্থা’র বিভিন্ন ঘরবাড়ি ও প্রাচীর এখনও জরাজীর্ণ অবস্থায় আছে বলেও কর্মীদের যে দীর্ঘদিনের অভিযোগ, তাও ফের একবার আলোচনায় উঠে এলো!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…