Bandh

বনধে মেদিনীপুর শহর সচল! বাস আটকে বিক্ষোভ সমর্থনকারীদের, বললেন ‘বনধ সফল হয়েছে’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: সেই চেনা দৃশ্য! সাধারণ মানুষ সরকারের আশ্বাসে আশ্বস্ত হয়ে পথে নেমেছেন, বাসেও উঠেছেন। তবে, নাছোড়বান্দা বনধ সমর্থনকারীরা কিছুতেই বাস যেতে দেবেন না! যদিও, পুলিশের তৎপরতায় আর ফাঁক গলে বেশ কিছু সরকারি ও বেসরকারি বাস শেষ পর্যন্ত মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বের হতে সক্ষম হয়েছে। আপাতদৃষ্টিতে জেলাশহর মেদিনীপুর সচল রয়েছে। বাজার-হাট অফিস-আদালত সবই খোলা। তবে, কিছু কিছু দোকান পত্র বন্ধ আছে। এমনিতেই দুর্যোগের আবহাওয়া। তাই মানুষজন রাস্তায় অন্যান্য দিনের তুলনায় কম নেমেছেন। যাই হোক না কেন, নেতৃত্বের দাবি, “কেন্দ্রীয় সরকারের কৃষি আইন, উদার বেসরকারিকরণ, কর্মী ছাঁটাই, ওষুধ ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে যে বনধ ডাকা হয়েছে, তা সর্বাত্মকভাবে সফল।”

সচল মেদিনীপুর শহর :

প্রসঙ্গত, বনধের সমর্থনে সরকারি বাস আটকে বিক্ষোভ দেখালেন সমর্থনকারীরা। মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে সরকারি বাস ও রাস্তা আটকে বনধ সমর্থনকারীরা তুমুল বিক্ষোভ দেখালেন। পুলিশি তৎপরতায় বনধ সমর্থনকারীদের সরিয়ে দেওয়া হয়। জেলার বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে সমর্থনকারিরা রাস্তায় নামেন। তবে, খড়্গপুর – আদ্রা শাখায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মিশ্র প্রভাব পড়েছে জেলায়। এমনিতেই স্কুল কলেজ বন্ধ থাকায় আর ঝিরঝিরে বৃষ্টি’র কারণে একটা ছুটির মেজাজ রয়েছেই! যদিও সিপিআইএমের রাজ্য নেতা তাপস সিনহা দাবি করলেন, “এমন সর্বাত্মক সফল বনধ সাম্প্রতিককালে দেখা যায়নি!”

বাস আটকে বিক্ষোভ বনধ সমর্থনকারীদের :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago