Tragic Death

ফোঁটা দেওয়ার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু ভাইয়ের! হতভাগ্য দিদির হাহাকার পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: ভ্রাতৃদ্বিতীয়ার আগের রাতেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক ভাইয়ের! কান্নায় ভেঙে পড়লেন দিদি। গতকাল (৬ নভেম্বর) রাত দশটা নাগাদ, পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরে ঢোকার মুখে চৌরঙ্গী সংলগ্ন বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঠিক সামনে ও.টি রোডের উপর দুর্ঘটনাটি ঘটে! বাইক আরোহী জয়দেব সিংহ (সোনু) এবং অশোক কাহার (কালু) এর বাইকের পেছনে ধাক্কা মারে দ্রুতগতির একটি ট্রাক। জাতীয় সড়কের উপরেই ছিটকে পড়েন দু’জনে! দ্রুত তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত ঘোষণা করা হয় বছর ৪২ এর জয়দেব ওরফে সোনু-কে। চিকিৎসাধীন আছেন বছর ৪০ এর অশোক। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকে মুহ্যমান সোনুর বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনেরা। হাহাকার করছেন দিদি! একটাই কথা বলছেন, “ভাইরে ফোঁটা দেওয়ার আগেই তুই চলে গেলি!”

বামদিকে জয়দেব ও ডানদিকে অশোকের মাঝে সাংবাদিক শঙ্কর রাই (ছবি- শঙ্কর রাই সূত্রে প্রাপ্ত) :

জানা গেছে, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের রাস্তা থেকে খড়্গপুর শহর অভিমুখে যাওয়ার সময়, জয়দেব ও অশোকের বাইকের পেছনে ধাক্কা মারে একটি ট্রাক। রাস্তার উপরই ছিটকে পড়েন দু’জন! বাইক চালাচ্ছিলেন অশোক, পেছনে বসেছিলেন জয়দেব। জাতীয় সড়ক হওয়া সত্ত্বেও দু’জনের মাথাতেই ছিলনা হেলমেট। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল জয়দেবের! দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে জয়দেব-কে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অশোকের পায়ের মালাই চাকি ভেঙে যায়! মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে, দুর্ঘটনার কথা জানতে পেরেই শোকস্তব্ধ হয়ে পড়েন জয়দেবের দিদি সহ পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবেরা! জয়দেব ও অশোকের বাড়ি যথাক্রমে খড়্গপুর শহরের কৌশল্যা ও ইন্দা এলাকায়। ইন্টারনেট ও কেবল লাইনের ব্যবসা ছিল দুই অভিন্ন হৃদয় বন্ধুর! এদিকে, তাদের আরেক বন্ধু পেশায় সর্বভারতীয় চ্যানেলের সাংবাদিক শঙ্কর রাই জানিয়েছেন, “আমরা শোকস্তব্ধ! দু’জনই আমার বন্ধু ছিল। রাতে সাবধানে বাইক চালানোর বিষয়ে বারবার ওদের বলতাম! শহরের বুকে দুর্ঘটনা বেড়েই চলেছে। হারাতে হল বন্ধু সোনুকে, অশোকের দ্রুত আরোগ্য কামনা করি! কাল যখন সোনুর বাড়ি যাই, ওর দিদি বলছিলেন, ভাইটাকে রক্ষা করতে পারলাম না! ফোঁটা দেওয়ার আগেই চলে গেল।” সত্যিই তাই, যমের দুয়ারে কাঁটা পড়ার আগেই, যমরাজ নিয়ে চলে গেল সোনুকে!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago