Categories: Uncategorized

Fighter Jet Runway: এবার পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কেও নামবে বায়ুসেনার ফাইটার জেট! হয়ে গেল বিশেষ মহড়াও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ নভেম্বর: আপদকালীন বা যুদ্ধকালীন পরিস্থিতির জন্য পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কের (৬০ নং) উপর তৈরী করা হয়েছে বায়ুসেনার যুদ্ধবিমান অবতরণের রানওয়ে। বুধবার (১৫ নভেম্বর) হয়ে গেল বিশেষ মহড়াও। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলাতেও ৫ কিলোমিটার সমান্তরাল সড়ককে বেছে নেওয়া হয়েছে রানওয়ের জন্য। যুদ্ধবিমানের সেই আপদকালীন রানওয়ে প্রস্তুত। এখন অপেক্ষা শুধু উদ্বোধনের!

বেলদায় বায়ুসেনার আধিকারিকরা:

পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার শ্যামপুরা থেকে পোক্তাপুল পর্যন্ত ৫ কিলোমিটার পথ জুড়ে তৈরি হয়েছে আপদকালীন যুদ্ধবিমান উঠা নামার জন্য রানওয়ে। আপদকালীন পরিস্থিতির জন্য জাতীয় সড়কের উপর এরকম মোট ছ’টি রানয়ে প্রস্তুত করা হয়েছে সারা দেশে। খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের উপর সমান্তরালভাবে নির্মিত এই রানওয়ে আর কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বায়ুসেনার বিমানের মহড়া। তবে, ল্যান্ডিং হয়নি এই নতুন রানওয়েতে।

বুধবার সকাল থেকেই বায়ুসেনার আধিকারিক ও সেনা কর্মীরা উপস্থিত ছিলেন নবনির্মিত আপদকালীন রানওয়েতে। বিমান কীভাবে ওঠা-নামা করবে তার খুঁটিনাটি পর্যবেক্ষণ করা হয়। এদিন বায়ুসেনার একটি বিমান মহড়া দিয়েছে। রানওয়ে থেকে প্রায় বেশ কয়েক ফুট উঁচুতে রানওয়ে বরাবর মহড়া দিয়েছে বিমান। সংকেত পাঠানোর পর রানওয়ে ৩০ ফুট উপর দিয়ে উড়ে যায় যুদ্ধবিমান। তবে, ল্যাণ্ডিং করাতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানাচ্ছে, এদিন রোড বন্ধ করা যায়নি। তাই ল্যাণ্ডিং হয়নি। শুধু ট্রায়াল হয়েছে। কয়েকদিনের মধ্যে ল্যাণ্ডিং করানো যাবে। সংশ্লিষ্ট দফতর জানাচ্ছে, রানওয়ে প্রস্তুত। শুধু উদ্বোধনের অপেক্ষা। এদিন রানওয়েতে বিমানের ট্রায়াল দেখতে অনেকেই ভিড় জমিয়েছিলেন।

যুদ্ধবিমানের মহড়া:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago