Categories: Uncategorized

Midnapore Kharagpur: অতিরিক্ত চাপে বসে গেল বাঁশের সাঁকো, আমতলা ঘাট থেকে বড়কলা পর্যন্ত ফেরি সার্ভিস চালু পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ আগস্ট: মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে দেশপ্রাণ বীরেন্দ্র সেতুর উপর জোর কদমে চলছে লোড টেস্টিং বা ভার বহন পরীক্ষা। সোমবার (২১ আগস্ট) রাত্রি ১১টা পর্যন্ত বীরেন্দ্র সেতুর ভার বহন ক্ষমতা পরীক্ষা করার কাজ চলবে। তার আগে ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র অ্যাম্বুলেন্সকে। এদিকে, ‘জেলা শহর’ মেদিনীপুর এবং ‘রেল শহর’ খড়্গপুরের বাসিন্দাদের কথা ভেবে শুক্রবার (১৮ আগস্ট) সকাল থেকে মেদিনীপুর শহরের উপকন্ঠে আমতলা ঘাটে অবস্থিত বাঁশের সাঁকো দিয়ে বাইক আরোহী ও পথচারীদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ, মেদিনীপুর পৌরসভা এবং পুলিশ-প্রশাসনের তৎপরতায়। তবে, রাত পর্যন্ত এই সাঁকোতে প্রবল চাপ পড়ায়, তা বেশ কিছু জায়গায় বিপজ্জনকভাবে বসে যায় বলে প্রশাসনের তরফে জানানো হয়। ফলস্বরূপ শুক্রবার রাতেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় এই সাঁকো দিয়ে শুধুমাত্র পায়ে হেঁটে পারাপার করা যাবে। বিকল্প হিসেবে শনিবার সকাল থেকে ফেরি সার্ভিস বা নৌকার মাধ্যমে যোগাযোগ চালু করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে।

চালু হল ফেরি সার্ভিস (Pic- Maniraj Ghosh):

শনিবার সকাল ১০টা-১১টা থেকেই মেদিনীপুর শহরের উপকন্ঠে আমতলা ঘাট থেকে খড়্গপুর গ্রামীণের বড়কলা পর্যন্ত ফেরি সার্ভিস চালু করা হয় জরুরি ভিত্তিতে। ২টি নৌকার মাধ্যমে আপদকালীন এই যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয় সাধারণ মানুষের স্বার্থে। উল্লেখ্য যে, বাঁশের সাঁকো চালু হওয়ার পর এই ফেরি সার্ভিস প্রায় বন্ধ অবস্থায় পড়ে ছিল। দুই শহরের বাসিন্দাদের কথা ভেবে ফের তা চালু করা হল শনিবার (১৯ আগস্ট)। নৌকোতে বাইক, স্কুটি চাপিয়ে যাত্রীরা সহজেই দুই শহরের মধ্যে পারাপার করতে পারছেন। এজন্য মাত্র ১০-টাকা করে নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। তবে, সাঁকো দিয়ে যাঁরা হেঁটে পারাপার করছেন, তাদের কোনো টাকা লাগছেনা। সাঁকোর উপর মোটর বাইক, স্কুটি প্রভৃতি তোলা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে শুক্রবার রাত থেকেই। নিরাপত্তা এবং নজরদারির জন্য ওই স্থানে (আমতলা ঘাটে) কোতোয়ালি থানার পুলিশ এবং মেদিনীপুর পৌরসভা ও সিভিল ডিফেন্সের কর্মীরা আছেন। অপর প্রান্তেও আছেন খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ কর্মীরা।

হেঁটে যাতায়াত বাঁশের সাঁকো দিয়ে (Pic- Maniraj Ghosh):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago