Vidyasagar University

Vidyasagar University: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার আগে মেদিনীপুরে তৃণমূল ছাত্র পরিষদের ‘প্রস্তুতি-হীন’ বিক্ষোভ দেখলেন রাজ্যপাল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ নভেম্বর: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছনোর আগে তৃণমূল ছাত্রপরিষদের ‘প্রস্তুতি-হীন’ বিক্ষোভ দেখলেন রাজ্যপাল তথা ‘আচার্য’ (Chancellor) সি.ভি আনন্দ বোস (C.V. Ananda Bose)। মঙ্গলবার (৭ নভেম্বর) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২২-তম সমাবর্তন (Convocation)- এ যোগ দেন রাজ্যপাল তথা ‘আচার্য’। তার আগে মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মেদিনীপুর শহরের উপকন্ঠে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছনোর আগে রাঙামাটি এলাকায় রাজ্যপালের কনভয় ঘিরে ‘বিক্ষোভ’ দেখানো হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে। যদিও, জেলা পুলিশ-প্রশাসনের তৎপরতায় বিক্ষোভ ঘিরে এদিন অবশ্য তেমন বিশৃঙ্খলা তৈরি হয়নি।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল:

তৃণমূলের ছাত্ররা শুধুমাত্র তাঁদের পতাকা হাতে নিয়ে স্লোগান দিয়েছেন মাত্র। এমনকি হাতে থাকা প্ল্যাকার্ড বা পোস্টারগুলিও আগাম প্রস্তুতি নিয়ে তৈরি হয়নি বলেই এদিন মনে হয়েছে। সাদা কাগজে ‘কলম’ দিয়ে লেখা পোস্টারগুলিতে মূলত রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের হস্তক্ষেপ ও একতরফাভাবে উপাচার্য নিয়োগের বিরোধিতা করা হয়েছে। নেতৃত্বে ছিলেন TMCP-র জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। অন্যদিকে, সকাল ১১টা ১৫ নাগাদ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন আচার্য। তাঁকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে দেওয়া হয় গার্ড অফ অনার।

তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago