দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে:বহাল তবিয়তে শুয়ে রেললাইনে! স্টেশনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও, তার কোনো হেলদোল নেই। শেষমেশ খবর দেওয়া হয় আরপিএফ (Railway Protection Force)-কে। আরপিএফ-ও হতভম্ব যুবকের কান্ড দেখে! তারপরই অবশ্য নিজেদের রূপ ধারণ করে আরপিএফ। প্রথমে যুবককে হুমকি দেওয়া হয়, উঠে যাওয়ার জন্য। কিন্তু, যুবক অনড়! এরপরই, রীতিমতো চ্যাংদোলা করে তুলে আনা হয় রেললাইন থেকে। সেই সময়ই যুবক চেঁচাতে থাকে, “আমি জীবন দিয়ে দেব, আমি জীবন দিয়ে দেব” বলে! রবিবার দিনভর এই ভাইরাল ভিডিও’ই (সত্যতা যাচাই করেনি বেঙ্গল পোস্ট) ছড়াতে থাকে নেট দুনিয়ায়।
জানা গেছে, ভাইরাল হওয়া ওই ভিডিও-টি পশ্চিম মেদিনীপুরের কোনো একটি স্টেশনের হতে পারে। তবে, ওই যুবক মদ্যপ বা নেশাগ্রস্ত ছিল বলে স্পষ্ট বোঝা গেছে। সে নাকি প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা করতে এসেছিল! খালি গায়ে, ফুল প্যান্ট পরা বছর ২০-২২ এর যুবক সটান এসে শুয়ে পড়ে রেললাইনে। এরপরই, রেল পুলিশ খবর পেয়ে ওই যুবককে রেললাইন থেকে রীতিমতো চ্যাংদোলা করে প্ল্যাটফর্মের ওপরে তোলে। তারপরই ওই যুবক একেবারে- দে দৌড়! তবে, এই ঘটনায় মজা করে অনেকেই বলছেন, “আসলে আত্মহত্যা নয়, প্রেমিকার সহানুভূতি পাওয়াই হয়তো যুবকের উদ্দেশ্য ছিল!”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…