Weather Update

Asani Cyclone: অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ‘অশনি’! বন্দরে প্রস্তুত NDRF, বুধে বৃষ্টির পূর্বাভাস মেদিনীপুর-ঝাড়গ্রামেও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২১ মার্চ:ক্রমশ অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ‘অশনি’ (Asani/Ashani)। শুধু তাই নয়, ক্রমেই নিজের গতি বাড়াচ্ছে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়। যার নাম (অশনি) রেখেছে শ্রীলঙ্কা (Srilanka)। শেষ ছ’ঘণ্টায় ঘন্টায় ২০ কিলোমিটার বেগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ উপকূলের দিকে এগিয়ে এসেছে অশনি। যে গতিটা পূর্ববর্তী ছ’ঘণ্টার থেকে প্রায় দেড় গুণ বেশি। তবে সেই ঘূর্ণিঝড় মায়ানমারের উপকূলের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। ভারতীয় মৌসম ভবনের সাম্প্রতিক বুলেটিন অনুয়াযী, ক্রমশ উত্তর দিকে এগিয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অশনি’। আপাতত তা অতি গভীর নিম্নচাপ রূপে পোর্ট ব্লেয়ারের পূর্ব ও উত্তর-পূর্বে ১৪০ কিলোমিটার, আন্দামানের মায়াবুন্দরের দক্ষিণ-পূর্বে ১২০ কিলোমিটার এবং মায়ানমারের ইয়াঙ্গনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৫৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে মৌসম ভবন।

অশনি’র অশনি সংকেত (প্রতীকী ছবি) :

মৌসম ভবন জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় আরও শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় আন্দামান দ্বীপপুঞ্জ ধরে উত্তর দিকে অগ্রসর হয়ে মায়ানমার উপকূলের দিকে যাবে। এমনকি নিম্নচাপের জেরে আজ, সোমবার, থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বইবে ঝোড়ো হাওয়াও। আন্দামানে আছড়ে পড়তে পারে চলতি বছরের প্রথম ঘূর্ণিঝড়! কেন্দ্রীয় আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। তারপর ২৩ মার্চ ভোররাতের দিকে মায়ানমার উপকূলের মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এদিন মৌসম ভবনের এক সিনিয়র বিজ্ঞানী জানিয়েছেন, “আমরা কোনও ‘ল্যান্ডফল পয়েন্ট’ বলছি না। আমরা বলছি এটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে বয়ে যাবে। তারপর পূর্ব–মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে ঢুকবে মঙ্গলবার সন্ধ্যায়। যখন এটা যাবে তখন প্রচুর ঝড়-বৃষ্টি হবে।” এই ঘটনার কথা জানতে পেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরকে (‌এনডিআরএফ) পোর্টব্লেয়ার পাঠানো হয়েছে‌। উদ্ধারকার্যের জন্য প্রয়োজনীয় সামগ্রীও প্রস্তুত রাখা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীও সমুদ্রে টহলদারি শুরু করেছে। মৎসজীবীদের সমুদ্র থেকে ফেরানো হয়েছে। ঘূর্ণিঝড় অশনির জন্য সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, নৌসেনা, বায়ুসেনা এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকে মোতায়েন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল, মঙ্গলবার (২২ মার্চ) থেকে বৃহস্পতিবার (২৪ মার্চ) অবধি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায়। অপরদিকে, দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বুধবার (২৩ মার্চ) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, বড় বিপর্যয় বঙ্গের উপর দিয়ে বইবেনা বলেই এখনও অবধি আবহাওয়া দপ্তর জানিয়েছে।

বৃষ্টির পূর্বাভাস:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago