ফের বৃষ্টির পূর্বাভাস (প্রতীকী ও নিজস্ব ছবি) :
দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৯ নভেম্বর: নভেম্বরেই রাজ্যে প্রবেশ করেছে শীত! তবে, পারছেনা দাপট দেখাতে। বারবার হোঁচট খেতে হচ্ছে। এর জন্য দায়ী অবশ্যই মাঝে মাঝে উদ্ভুত হওয়া নিম্নচাপ। যদিও, গত দু-তিন ধরে আকাশ পরিষ্কার থাকলেও শীতের তেমন প্রভাব লক্ষ পড়েনি। এই আবহের মাঝেই ফের একবার নিম্নচাপের পূর্বাভাস জানালো হাওয়া অফিস। যার ফলে রাজ্যে ফের বাধা পেতে চলেছে শীতের ঝোড়ো ইনিংস।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে যে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ থাকার কারণে আগামী সোমবার থেকে উপকূলীয় পূর্ব মেদিনীপুর ও দুই চব্বিশ পরগণা জেলার পাশাপাশি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তারপরে নিম্নচাপটি ক্রমশ অগ্রসর হবে তামিলনাড়ুর দিকে। এদিকে, নিম্নচাপের প্রভাবে শীতল উত্তুরে হাওয়ার দাপট কমবে; বাড়বে পুবালি হাওয়ার দাপট। যার জেরে জলীয়বাষ্প পূর্ণ হাওয়া এবং মেঘলা আকাশের ফলে তাপমাত্রাও বৃদ্ধি পাবে! এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। গড় তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…