Midnapore

Midnapore: নারী সুরক্ষার প্রথম ধাপ নারীর সুস্বাস্থ্য! মেদিনীপুর নারী সুরক্ষা কমিটির দ্বিতীয় বর্ষপূর্তিতে একাধিক কর্মসূচি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: নারী সুরক্ষার প্রথম ধাপ নারীর সুস্বাস্থ্য! মেদিনীপুর নারী সুরক্ষা কমিটির দ্বিতীয় বর্ষপূর্তিতে মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে সেই বার্তাই ছড়িয়ে দিতে চাইলেন উদ্যোক্তারা। বুধবার (৮ ডিসেম্বর ) সকাল ১১ টায় মেদিনীপুর শহরের উদয়পল্লী সার্বজনীন দুর্গামন্ডপ প্রাঙ্গনে এই দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠান পালিত হয় মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং টিম রক্তযোদ্ধার সহযোগিতায় রক্তের গ্ৰুপ নির্ণয়ের মাধ্যমে।

স্বাস্থ্য সচেতনতা শিবির :

মেদিনীপুর নারী সুরক্ষা কমিটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, সম্পাদক শুভার্থী পড়িয়া, কোষাধ্যক্ষা সোমদত্তা সাঁতরা এবং অন্যান্য সদস্যবৃন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রোশেনারা খান, ঝর্ণা আচার্য, মেদিনীপুর ছাত্র সমাজের সহ সভাপতি আগন্তুক ঘোড়াই, সুস্মিতা কুন্ডু, নবনীতা মিশ্র, সুমনা রায়, ফারুক মল্লিক, প্রজ্ঞাপারমিতা মন্ডল, দুই চিকিৎসক যথাক্রমে ডাঃ পার্থ ঘোষ এবং ডাঃ নিকিতা গুপ্তা এবং টিম রক্তযোদ্ধার আরও অনেকে। উল্লেখ্য যে, প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অতিথিবৃন্দকে স্মারক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। স্বাস্থ্য পরিষেবা প্রদানের পাশাপাশি বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন এবং স্যানিটাইজার তুলে দেওয়া হয় মহিলাদের।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago