Weather Update

Weather: অবশেষে স্বস্তির কালবৈশাখী! প্রাণ জুড়ালো মেদিনীপুরবাসীর, সারা সপ্তাহ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: “এত যে ভীষণ, তবু তারে হেরি ধরায় ধরে না হর্ষ…” (কালবৈশাখী/ মোহিতলাল মজুমদার)। অবশেষে, বছরের প্রথম কালবৈশাখী’র দেখা মিললো শনিবাসরীয় সন্ধ্যায়। স্বস্তির শীতল বারি ধারা হয়ে ঝরে পড়লো মেদিনীমাতার বুকে। সেইসঙ্গে মেদিনীপুর বাসীরও যেন প্রাণ জুড়ালো। সেই সঙ্গেই, শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও শোনানো হয়েছে সুখবর। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিচ্ছে তাপপ্রবাহ বা লু (Loo)। কমবে তাপমাত্রা। সেই সঙ্গে, আগামীকাল‌ অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার (৫ মে পর্যন্ত) পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ প্রায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

মেদিনীপুর শহরে‌ বৃষ্টি :

প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিনে তীব্র দাবদাহে মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গবাসীর যেন নাভিশ্বাস উঠেছিল! তার সঙ্গে পাল্লা দিয়ে শুরু হওয়া লোডশেডিং অস্বস্তি আরও বাড়িয়েছে। তবে, তাপমাত্রা অবশ্য ধীরে ধীরে কমতে শুরু করছিল। কিন্তু, দেখা মিলছিলো না কালবৈশাখীর। অবশেষে তা দেখা দিল শনিবার অর্থাৎ পয়লা বৈশাখের প্রায় দু’সপ্তাহ পর। এদিকে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও গড় তাপমাত্রা ছিল যথাক্রমে, ২৭ ও ৩২ ডিগ্রি সেলসিয়াস। বলাই বাহুল্য, আজ সন্ধ্যার পর তাপমাত্রা আরও কমতে চলেছে। অন্যদিকে, রবিবার থেকে প্রায় সারা সপ্তাহ জুড়ে মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জন্য হলুদ ও কমলা সতর্কতাও জারি করা হয়েছে দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago