Police Administration

Arrested: ৭২ ঘন্টার মধ্যে খড়্গপুরের ছাত্রীর স্মার্টফোন উদ্ধার! ইন্দার ছিনতাই কাণ্ডে গ্রেপ্তার দ্বিতীয় দুষ্কৃতীও মেদিনীপুর শহরের বাসিন্দা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ এপ্রিল: গুরুতর আহত হয়েও বাঁচাতে পারেনি নিজের মোবাইল-টি! অবশেষে, ৭২ ঘন্টার মধ্যে ছাত্রীর মোবাইল উদ্ধার করল খড়্গপুর টাউন থানা। সেই সঙ্গে, গত মঙ্গলবার (২৬ এপ্রিল), ভরসন্ধ্যায় খড়্গপুর কলেজ সংলগ্ন ইন্দা এলাকায় দ্বাদশ শ্রেণীর ওই স্কুলছাত্রীর হাত থেকে মোবাইল ছিনতাই করার ঘটনায় যুক্ত দুই দুষ্কৃতীকেই গ্রেপ্তার করতে সক্ষম হল টাউন থানার পুলিশ। ঘটনার মাত্র ২৪ ঘন্টা’র মধ্যেই গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত বিশাল পান্ডে-কে। পেশায় ভিন জেলার এক পুলিশকর্মী’র সন্তান বছর ২২ এর বিশাল পান্ডে মেদিনীপুর শহরের জর্জকোর্ট সংলগ কামারপাড়া এলাকার বাসিন্দা। বুধবার রাতে তাকে মেদিনীপুর শহর থেকেই, তার স্কুটি সমেত গ্রেফতার করেছিল টাউন থানার পুলিশ। তবে, তখনও উদ্ধার হয়নি চুরি যাওয়া মোবাইল-টি! বিশাল-কে জিজ্ঞাসাবাদ করেই তার সঙ্গীকেও গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে টাউন থানার পুলিশ অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের নজরগঞ্জের বাসিন্দা শুভজিৎ রানা-কে খড়্গপুরের লালডাঙা বিদ্যাসাগর রোড থেকে গ্রেফতার করে পুলিশ। বছর ২০’র শুভজিতের কাছ থেকেই উদ্ধার হয়েছে দশম শ্রেণীর ওই ছাত্রীর ছিনতাই হওয়া মোবাইলটি।

শুভজিৎ রানা :

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার (২৬ এপ্রিল) ভরসন্ধ্যাতে (সন্ধ্যা ৭ টা ১০), ওটি রোডের উপর খড়্গপুর কলেজ এবং ডোমিনজ রেস্টুরেন্ট সংলগ্ন ব্যস্ততম ইন্দা এলাকায় দুই দুষ্কৃতী একটি নীল রঙের স্কুটিতে চেপে এসে বন্ধু’র জন্মদিনের পার্টিতে যোগ দিতে যাওয়া দ্বাদশ শ্রেণীর ছাত্রী’র হাত থেকে মোবাইল ফোন-টি কাড়িয়ে নেয়। বাধা দিতে গেলে, ছাত্রীটিকে টেনেহিঁচড়ে কিছুদূর নিয়ে গিয়ে, ওটি রোডে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় দুই ছিনতাইবাজ। আহত ছাত্রীটিকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয় পুলিশের পক্ষ থেকে। দাবি উঠেছিল, দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হোক। এরপরই, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে নামে টাউন থানার পুলিশ। ঘটনার ৭২ ঘন্টা’র মধ্যেই দুই দুষ্কৃতী-কে গ্রেফতার করা হয়। বিশাল পান্ডে-কে আগেই নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ। শনিবার শুভজিৎ-কেও তোলা হচ্ছে খড়্গপুর মহকুমা আদালতে।

বুধবার রাতে গ্রেফতার হওয়া দুষ্কৃতী বিশাল পান্ডে :

আহত ছাত্রীটি :

News Desk

Recent Posts

Madhyamik: মাধ্যমিকে তৃতীয় মেদিনীপুর শহরের সৌর, চিকিৎসা বিজ্ঞানের উপর গবেষণা করতে চায় নরেন্দ্রপুরের ছাত্র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করলেন 'মেদিনীপুর শহরের…

1 week ago

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

2 months ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 months ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 months ago