Weather Update

Midnapore Weather: চলতি মরসুমে পশ্চিম মেদিনীপুরে ‘সর্বোচ্চ’ বৃষ্টিপাত হল শনিবার! রবিতেও ‘হলুদ’ সতর্কতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে শনিবার সকাল থেকেই দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। দুপুর নাগাদ বৃষ্টিপাত কিছুটা কমলেও, বিকেল থেকে ফের ভারী বৃষ্টিপাত শুরু হয় জেলা শহর মেদিনীপুর সহ প্রায় সমগ্র জেলা জুড়েই। শনিবার রাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, রাত্রি ৯টা অবধি (রাত্রি ১২টা থেকে) জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে প্রায় ৭৫ মিমি। যা চলতি মরশুমে এখনো অবধি একদিনে বা চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের ‘রেকর্ড’ বলেও জানা গেছে। এর আগে চলতি মরসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছিল ৬২ মিমি (১২ আগস্ট)। যদিও, আজ রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই আবহাওয়া বিশেষজ্ঞদের মত।

রাতেও বৃষ্টি:

অন্যদিকে, পুজোর মাত্র এক মাস আগে প্রথম শনিবার সকাল থেকেই জেলা শহর মেদিনীপুরের বাজার প্রায় শুনশান। দুপুর নাগাদ বাজারে কিছু লোকজন দেখা গেলেও, বিকেল থেকে ফের বৃষ্টির কারণে বিপর্যস্ত জনজীবন। করম পুজো উপলক্ষে শনিবার সরকারি ছুটি থাকা সত্ত্বেও, বাজারে আশানুরূপ লোকজন না হওয়ায়, ব্যবসায়ীদেরও মাথায় হাত! প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago