Kharagpur

Kharagpur: খড়্গপুর শহরে গণপিটুনিতে ট্রাক চালকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১৯! ভয়ে এলাকা ছাড়ছেন পুরুষরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের নিউ ট্রাফিক এলাকায় পথ-দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতার মারে বা গণপিটুনিতে ট্রাক চালকের মৃত্যু ও পুলিশের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করল খড়গপুর টাউন থানার পুলিশ। ঘটনার পরদিনই অর্থাৎ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠান খড়্গপুর মহকুমা আদালতের বিচারক (এসিজেএম) অনির্বাণ চট্টোপাধ্যায়। দ্বিতীয় দফায়, শুক্রবার ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের আদালতে হাজির করলে বিচারক ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শনিবার ফের ৪ জনকে গ্রেফতার করে আদালতে তোলা হলে, তাদেরও ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক (এসিজেএম) অনির্বাণ চট্টোপাধ্যায়।

গ্রেফতার ১৯:

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় তল্লাশি অভিযান এখনও চলছে। আরো অনেকে ধরা পড়বে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, পুলিশি অভিযানে ভীত সন্ত্রস্ত নিউ ট্রাফিক এলাকার বাসিন্দারা (পুরুষরা) ভয়ে এলাকা ছাড়ছেন! প্রায় বেশিরভাগ পরিবার এখন পুরুষ-শূণ্য হয়ে পড়েছে বলেও দাবি স্থানীয়দের। প্রসঙ্গত, চলতি সপ্তাহের বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে নিউ ট্রাফিক এলাকায় একটি মর্মান্তিক পথ-দুর্ঘটনায় ট্রাকের তলায় পিষ্ট হয়ে মারা যান স্কুটি চালক তথা স্থানীয় যুবক অর্জুন নায়েক (৩২)। এরপরই ক্ষুব্ধ জনতা ট্রাক চালককে বেধড়ক মারধর করে। যার জেরে বৃহস্পতিবার ভোরে শ্যাম শঙ্কর গ্যানকোয়াড় (৩০) নামে মহারাষ্ট্রের বাসিন্দা, ওই ট্রাক চালকের মৃত্যু হয়! ট্রাক চালককে বাঁচাতে গিয়ে খড়গপুর টাউন থানার আইসি রাজীব পাল সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীও জখম হয়েছিলেন। তাঁরা অবশ্য প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। তবে, সেই ঘটনাতে পুলিশি ধরপাকড় এখনও চলছে। গ্রেফতারির ভয়ে সিঁটিয়ে আছেন ওই এলাকার বাসিন্দারা! অনেকেই আবার বাড়ি ছাড়ছেন।

ভয়ে এলাকাছাড়া পুরুষরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago