Weather Update

বিদায়বেলায় অল্পবিস্তর ভিজিয়ে যাবেন বর্ষা রানী! বৃষ্টি বাড়বে রবি-সোমে, নবমীতে মেতে উঠুন মহানন্দে, তবে বিধি মেনে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, কলকাতা ও মেদিনীপুর, ১৪ অক্টোবর: এতদিনে মনে হচ্ছে- “এসেছে শরৎ হিমেল পরশ…”! সৌজন্যে অবশ্যই, ভোররাতের বৃষ্টি। এদিকে, আবহাওয়াতেও আর বড়সড় বিপর্যয়ের সম্ভাবনা নেই বলে মনে করছে আবহাওয়া দপ্তর। কারণ, বাংলা থেকে বর্ষা বিদায়ের পালা শুরু হয়ে গেছে। বিদায়বেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দু’একটি জেলায় অল্পবিস্তর বৃষ্টিপাত কিংবা বজ্র-বৃষ্টির সম্ভাবনা আছে। তাছাড়া, উত্তরবঙ্গ সহ বাকি জেলাগুলি থেকে বর্ষারাণী তল্পিতল্পা গোটানো শুরু করে দিয়েছেন! এসেছেন ঋতুরাণী শরৎ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার মহানবমীর রাতে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই বিধি মেনে উৎসব পালন করতে পারেন নিশ্চিন্তে! শুক্রবারও তাই। তবে, শনি থেকে সোমে বৃষ্টিপাত বাড়বে। সঙ্গে সামান্য ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, সবটাই হবে বিক্ষিপ্তভাবে। আবহাওয়া দপ্তরের মতে- “শনিবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টি বাড়বে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে রবি ও সোমবারে। দক্ষিণ-পূর্ব বায়ুতে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর প্রভাবে, প্রবল বৃষ্টি ও সঙ্গে হালকা ঝড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। ওই দু’দিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সর্তকতা থাকবে বেশ কয়েকটি জেলায়। সঙ্গে ৪০কিমি পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট।”

উৎসব পালন করুন বিধি মেনে :

এদিকে, বৃহস্পতিবার অর্থাৎ নবমীর দিন দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা- এই সাত জেলার কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে পরিষ্কার আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা কম। দশমীর দিন দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪পরগনা এই সাত জেলার বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার উপকূল সংলগ্ন জেলাগুলিতে সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। রবি ও সোমবারে ঝড় ও বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায়। তবে, রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago