Accident

হেলমেট-হীন বেপরোয়া বাইক যাত্রা! অষ্টমীর রাতে পশ্চিম মেদিনীপুরে দুর্ঘটনার বলি ১, সঙ্কটজনক ৫

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা সত্ত্বেও হেলমেট-হীন বেপরোয়া বাইক যাত্রা চলছেই। ফলে, উৎসবের মধ্যেই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন! অষ্টমীর রাতে পশ্চিম মেদিনীপুরে দু’টি পৃথক দুর্ঘটনায় মৃত্যু হল ২৭ বছরের এক যুবকের। গুরুতর আহত ৫ জন। ৩ জন চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ২ জন চিকিৎসাধীন ঘাটাল মহকুমা হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম সৈয়দ আমির আলি (২৭)। তার বাড়ি ঘাটালের ঘোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত্রি সাড়ে আটটা নাগাদ তিন বন্ধু একটি বাইকে চেপে ঘাটাল থেকে খড়ারের দিকে যাচ্ছিল ঠাকুর দেখতে। ঘাটাল থানার দন্দিপুর মোড়ে উল্টোদিক থেকে আসা একটি মারুতি ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় ওই এলাকাতেই ছিলেন ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই। তাঁর তৎপরতায় তিনজনকেই উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বাইকের চালক আমির আলিকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুই আরোহী নাসির আলি, শেখ জিয়ায়ুল ইসলাম সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন আছে। জানা গেছে, তাদের কারুর মাথাতেই ছিলনা হেলমেট! বাইকের গতিও ছিল তীব্র। ফলে, মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে যায় উৎসবের রাতে!

আহতদের ভর্তি করা হয়েছে মেদিনীপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে :

অন্যদিকে, মেদিনীপুর শহরে ঢোকার মুখে কেরানীচটিতেও রাত্রি ৯ টা নাগাদ একটি দুর্ঘটনা ঘটে। তিন বন্ধু একটি স্কুটিতে চেপে, শালবনী থেকে মেদিনীপুর শহরের দিকে আসছিল। কেরানীচটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই পড়ে যায় তারা। বাইকের গতিবেগ ছিল অত্যন্ত বেশি। মাথায় ছিলনা হেলমেট। ফলে তিনজনই গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আপাতত তিনজনই কিছুটা স্থিতিশীল বলে জানা গেছে। তিন যুবকের নাম-ঠিকানা জানা যায়নি। তবে, বেপরোয়া বাইক চালানোর কারণেই এই দুর্ঘটনা‌ বলে জানা গেছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, পুজোর মুখেও জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বারবার সতর্ক করে দিয়েছিলেন, জাতীয় সড়কে উঠলেই হেলমেট বাধ্যতামূলক। তা সত্ত্বেও বৃহস্পতিবার রাতে ৬০ নং জাতীয় সড়কে বিনা হেলমেটে সওয়ার করে, এই তিন যুবক দুর্ঘটনার কবলে পড়ল। প্রশ্ন একটাই, এরপরও কি হুঁশ ফিরবে সাধারণ মানুষের!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago