Weather Update

বজ্রবৃষ্টি মেদিনীপুর-খড়্গপুরে! নিম্নচাপের প্রভাবে রবি ও সোমে ঝড়-বৃষ্টি’র দাপট বাড়বে দুই মেদিনীপুরে, জারি হলুদ সর্তকতা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও মেদিনীপুর, ১৬ অক্টোবর: বিকেলেই যেন আঁধার ঘনিয়ে এল মেদিনীপুর-খড়্গপুর জুড়ে! মুষলধারে বৃষ্টিপাতও হল। সঙ্গে বজ্রপাত। দুর্যোগ বাড়বে আগামী দু’দিন। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মধ্য বঙ্গোপসাগরের উত্তর অংশে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী ২ দিন উপকূলবর্তী দুই চব্বিশ পরগণা ও দুই মেদিনীপুরে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে হলুদ সর্তকতা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের জন্য এই দু’দিন রেড এলার্ট জারি করা হয়েছে।

আবহাওয়া’র পূর্বাভাস :

উল্লেখ্য যে, মধ্য বঙ্গোপসাগরের উত্তর অংশে তৈরি হওয়া নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে আসছে। ফলে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দুই চব্বিশ পরগণার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে রবি ও সোমবার। শনিবারও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকাতেই। তবে, আগামীকাল তা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, দক্ষিণ চীন সাগরে তৈরি হওয়া ট্রপিক্যাল ঘূর্ণিঝড় ‘কোম্পাসু’ ধেয়ে আসতে পারে বঙ্গোপসাগরেও৷ আর, তার জেরেই প্রভাব পড়তে পারে ভারতে। এমনটাও আশঙ্কা করছেন আবহাওয়া বিশেষজ্ঞদের একাংশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago