Categories: PoliticsWest Bengal

‘ফুলবদল’ শুধু সময়ের অপেক্ষা! ‘বেগম ইস্যু’-তে মমতার পাশে দাঁড়িয়ে একসময়ের ঘনিষ্ঠ শুভেন্দু-কে আক্রমণ রাজীবের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ সেপ্টেম্বর: একেই বোধহয় বলে রাজনীতির ‘গ্যাঁড়াকল’! অমিত শাহের পাঠানো চাটার্ড বিমানে করে দিল্লি গিয়ে ‘পদ্ম ফুল’ হাতে তুলে নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু, স্বপ্ন পূরণ হয়নি! ভরাডুবি হয়েছে বিজেপি’র। ডোমজুড়ে বিপুল ভোটে হেরেছেন রাজীব-ও। ফলে, যা হয়! পদ্ম ফুল আর ভালো ‌লাগছেনা তাঁর। আফসোস হচ্ছে বোধহয়, ঘাসফুল-ই ভালো ছিল। তাই, নির্বাচনের পর থেকেই আকার ইঙ্গিতে বুঝিয়ে যাচ্ছেন সেকথা! বুঝতে পেরেছেন বিজেপি নেতারাও। তাই, হেস্টিংসে বিজেপির সদর দফতরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরের নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে, মঙ্গলবার কলকাতায় পৌঁছেও একের পর বিস্ফোরক মন্তব্য করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভোটের প্রচারে বিভেদের রাজনীতি, ধর্মীয় বিভাজনকে ইস্যু হিসেবে তুলে ধরাকে ভালভাবে নেয়নি বাংলার মানুষ। যাঁকে দেখে বাংলার মানুষ ২১৩টি আসন দিয়েছে, তাঁকে ‘বেগম’, ‘খালা’ বলা শোভনীয় নয়! বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের পর্যবেক্ষণ, মমতার বিরুদ্ধে প্রার্থী দেওয়া উচিত হয়নি বিজেপি!

রাজীব বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি) :

রাজনীতির গ্যাঁড়াকলে পড়ে, রাজীব তাঁর একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ শুভেন্দু অধিকারী-কেও আক্রমণ করতে আর পিছপা হচ্ছেন না! বাবুল সুপ্রিয় তৃণমূলে চলে গেছেন। তাড়া আছে বোধহয় রাজীবেরও! তাই বাবুল-কে নিয়ে সংবাদমাধ্যমের সামনে স্পষ্টতই জানিয়েছেন, বাবুল সুপ্রিয় অনেক দিন আগেই তাঁর অসন্তোষের কথা জানিয়েছেন। শেষপর্যন্ত দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। দলবদল করে বাবুল সুপ্রিয় মন্তব্য করেছেন, দিলীপ ঘোষের জন্যই ভোটে হেরেছে বিজেপি। এ ব্যাপারে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এটা একান্তই বাবুলের ব্যক্তিগত মন্তব্য। তবে এটা ঠিক বিধানসভা ভোটের সময় যে সব বিভেদমূলক, বিভাজনমূলক মন্তব্য করা হয়েছিল, সেগুলি মানুষকে ভাবিয়েছে। তখনও এর বিরুদ্ধে ছিলাম। এ কথা তখন বহুবার বলার চেষ্টা করেছি। যাঁকে মানুষ ২১৩ আসন দিয়েছে, তাঁর সম্পর্কে ওই ধরনের মন্তব্য একেবারেই শোভনীয় নয়।” সবমিলিয়ে, বিজেপি’র প্রতি নিজের অসন্তোষের কথা আরও একবার আকারে ইঙ্গিতে ব্যক্ত করে, তিনিও হয়তো ফুলবদলের পথে আরও একধাপ এগিয়ে গেলেন!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago