Passed Away

গড়বেতার দুর্ঘটনায় আরও এক তরুণ ফুটবলারের মৃত্যু! নিহতের সংখ্যা বেড়ে ৪, আজ যাচ্ছেন তৃণমূলের মেদিনীপুর জেলা সভাপতি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: রবিবার (গত ২২ শে আগস্ট) ভরদুপুরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ঘটে যাওয়া ভয়াবহ পথ-দুর্ঘটনায় মৃত্যু বেড়ে হল ৪। ওই দিনই ৩ জনের মৃত্যু হয়েছিল। সোমবার আরও একজনের মৃত্যু হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তরুণ ওই ফুটবলারের নাম তাহের মণ্ডল। বয়স মাত্র ২৪। তার বাড়িও গড়বেতার দেওয়ান গ্রামে। ওই ফুটবল দলের গোলকিপার ছিল তাহের। সারা এলাকা এখনও গভীর শোকে মুহ্যমান! মঙ্গলবার দুপুরে ওই গ্রামে রওনা দিচ্ছেন মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। গতকালই গিয়েছিলেন এলাকার বিধায়ক উত্তরা সিংহ হাজরা।

দুর্ঘটনার দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে জেলা তৃণমূলের সভাপতি :

প্রসঙ্গত, রবিবার (২২ আগস) দুপুর আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বোষ্টমমোড় (বাঁশদা মোড়) এলাকায়। গড়বেতার দেওয়ান এলাকা (গড়বেতা ১ নং ব্লকের ২ নং অঞ্চল) থেকে বাঁকুড়ার বাগডোগরা স্টেডিয়ামে একটি ফুটবল প্রতিযোগিতায় যোগ দিতে একটি ট্রেকারে করে যাচ্ছিল অন্তত ২০ জন। ওই যাত্রীবাহী ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশদা মোড়ের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের (জুলফিকার মন্ডল)! ৫০ বছরের কুরবান শেখ ও ১৪ বছরের জসীরুদ্দিন চৌধুরীর’র মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। আশঙ্কাজনক ৯ জনকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এর মধ্যে একজনকে স্থানান্তরিত করা হয়েছিল কলকাতায়। বাঁকুড়া ও বিষ্ণুপুর হাসপাতাল মিলিয়ে ৬ জন চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যেই আরও একজনের মৃত্যু হল!

দুর্ঘটনাস্থলের ছবি (২২ আগস্ট) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago