Wildlife

বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার পশ্চিম মেদিনীপুরে! তুলে দেওয়া হল বন দফতরের হাতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: এবার বিশাল আকারের এক বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল পশ্চিম মেদিনীপুরে! খড়্গপুর শহরের সিলভার জুবলি স্কুলের ময়দানের ঠিক কাছে এই কচ্ছপটি উদ্ধার হয়। এই ধরনের কচ্ছপ সাধারণত গাঙ্গেয় অববাহিকায় দেখা যায়। আকারে বড় হয়। ক্রমেই এদের সংখ্যা কমছে। কচ্ছপটি Indian (or, Gangetic) Softshell Turtle শ্রেণীর। বাংলায় গাঙ্গেয় কাছিম বলা হয়ে থাকে। উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন আনুমানিক প্রায় সাত কিলো বলে জানা গেছে।

Indian Softshell Turtle উদ্ধার খড়্গপুরে :

শনিবার স্থানীয়রা বিশাল আকারের এই কচ্ছপটিকে দেখতে পেয়েই বনদপ্তরকে খবর দেন। বনদফতরের কর্মীরা পৌঁছলে তাদের হাতে তুলে দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা এই কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায় হিজলি ফরেস্ট রেসকিউ সেন্টারে।বনদপ্তরের অনুমান প্রচুর বৃষ্টির কারণেই এলাকায় ঢুকে পড়েছিল এই বিরল প্রজাতির কচ্ছপটি। একই কথা জানিয়েছেন বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহ দেব। তিনি গ্রামবাসীদের সাধুবাদ জানিয়ে বলেছেন, “নদীমাতৃক এলাকায় পাওয়া গেলেও, Indian or Gangetic Softshell Turtle এর সংখ্যা দিন দিন কমছে। তাই বনদপ্তরের হাতে তুলে দেওয়া অত্যন্ত প্রশংসনীয় কাজ।”

গাঙ্গেয় কাছিম :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago