Movement

অতিমারীর মধ্যেই কর্মী ছাঁটাই শালবনীর জিন্দল প্ল্যান্টে! আন্দোলন কর্মী রক্ষা কমিটির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: অতিমারী আবহেই শালবনীর জিন্দল সিমেন্ট প্ল্যান্টে (JSW) ৮৫ জন কর্মচারীকে ছাঁটাই করার অভিযোগ উঠলো কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইতিমধ্যে গত ৪৬ দিন ধরে তাঁরা কর্মহীন। শনিবার কর্মরক্ষা কমিটি’র নেতৃত্বে তাই কোম্পানির প্রধান ফটকের সামনে আন্দোলনে সামিল হলেন কর্মচারীরা। তাদের বক্তব্য, “নতুন কন্ট্রাক্টর এসে আমাদের ছাঁটাই করে, নতুন লোক ঢুকিয়েছে। অথচ আমরা ৩ বছর ধরে কোম্পানিকে লাভের মুখ দেখিয়েছি। কিন্তু, এই মহামারীর সময়ে আমাদের ছাঁটাই করে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করল। আমরা এখন অসহায়! আমাদের কাজ ফিরিয়ে দিতে হবে। নাহলে এই আন্দোলন চলবে।”

জিন্দল প্ল্যান্টের সামনে আন্দোলন :

এই বিষয়ে বর্তমান কন্ট্রাক্টর দিব্যেন্দু মুখার্জি’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে, কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন, “কিছুজনের পর্যাপ্ত উপস্থিতি ছিলনা। শুধুমাত্র তাদের ক্ষেত্রে বিকল্প কিছু আমরা ভাবছি।” তবে, নিজেদের কাজ ফিরে পাওয়ার দাবিতে অনড় কর্মচারীরা। নিজেদের দাবিপত্র তাঁরা রাজ্যর মন্ত্রী তথা শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত, জেলাশাসক, বিডিও, এসডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও জমা দিয়েছেন বলে জানিয়েছেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago