Winter

Cold Wave: রেকর্ড ৬ ডিগ্রি ঠান্ডায় কাঁপছে শহর মেদিনীপুর! ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর সহ ১২ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ২০ ডিসেম্বর: গত কয়েক মরশুমের মধ্যে রেকর্ড! জেলাশহর মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো ৫.৯০৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সন্ধ্যায় এই রিপোর্ট দিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এদিন, জেলা শহর মেদিনীপুর ও সংলগ্ন এলাকাগুলিতে গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯২ ডিগ্রি সেলসিয়াস! সারাদিন ধরেই কনকনে ঠাণ্ডা আর শীতল বাতাসে জুবুথুবু হয়েছিল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলবাসী। তবে শুধু জঙ্গলমহল নয়, শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রিতে নেমেছে! এর মধ্যেই, আগামী ২ দিনের জন্য, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান সহ ১২ টি জেলাতে দেওয়া হয়েছে শৈত্য প্রবাহের (Cold Wave) সতর্কতা।

মেদিনীপুর শহরে আগুনের উত্তাপ (নিজস্ব ছবি) :

উল্লেখ্য যে, নিম্নচাপ আর পশ্চিমী ঝঞ্জা দূর হয়ে দক্ষিণবঙ্গের আকাশ এখন পরিষ্কার। তাই, উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গেও রেকর্ড ঠান্ডার আমেজ উপভোগ করছেন বাসিন্দারা। যদিও, গত কয়েকদিনের ঠান্ডাতে জুবুথুবু বয়স্ক মানুষরা। তবে, আশার আলো দেখছেন কৃষকরা। আর, এর মধ্যেই আরও ঠান্ডা পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। পৌষ সংক্রান্তির আগে অবধি চলবে এই মারাত্মক ঠান্ডার ধুন্দুমার ইনিংস! সোমবার সন্ধ্যায়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার সকাল ৬ টায় মেদিনীপুর ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল এবং কয়েকদিনে তা আরও নেমে যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। একইসঙ্গে জারি করা হয়েছে শৈত্য প্রবাহের সর্তকতা।

কাঁপছে গ্রামবাংলাও :

আবহাওয়া দপ্তরের সতর্কতাঃ

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago