Winter

Winter Update: কনকনে শীতেই বর্ষবরণ! ঠান্ডায় কাঁপছে উত্তর থেকে দক্ষিণ, ৯ ডিগ্রির দাপটে জুবুথুবু মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৩০ ডিসেম্বর: কনকনে ঠান্ডায় কাঁপছেন বঙ্গবাসী! বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই শীত ফিরেছে বঙ্গে। বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতায় ১৫’র নিচে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ জঙ্গলমহলে‌ সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির আশেপাশে। বছরের শেষবেলায় শীতের ‘কামড়’ এ জুবুথুবু অবস্থা উত্তর থেকে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কনকনে ঠান্ডাকে সঙ্গী করেই নতুন বছরে পা দেবেন কলকাতা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গ বাসী। শুক্রবার সকাল থেকেই শীতের শিরশিরানি ভাব বজায় রয়েছে। বইছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিষ্কার। তাই, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। ফলে বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন শীতের আমেজ ভালোই অনুভব করবে কলকাতা থেকে কাঁথি, দীঘা থেকে মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া।

কনকনে ঠান্ডা উত্তর থেকে দক্ষিণে:

শুক্রবার সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, গত চব্বিশ ঘণ্টায় জেলা শহর মেদিনীপুর সহ পার্শ্ববর্তী এলাকাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭৮ ডিগ্রি সেলসিয়াস এবং গড় তাপমাত্রা ছিল মাত্র ১৭ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল যথাক্রমে- ৯.২১ ও ১৭.৩১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিনও এমনই কনকনে ঠান্ডা থাকবে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। তারপর অর্থাৎ ১ জানুয়ারির পর ফের সামান্য বাড়বে তাপমাত্রা। তবে, আপাতত শীতের আমেজ থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে, আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সিকিমে রয়েছে তুষারপাতের সম্ভাবনা! রাজ্যের বাকি জেলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী চার পাঁচ দিন। জানা গেছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago