Accident

Accident: মেদিনীপুর থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার পথে শালবনীর কাছে মারাত্মক দুর্ঘটনার কবলে শববাহী শকট, গুরুতর আহত ৩

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ:পরিবারেরই এক সদস্যের মৃতদেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে নিয়ে রওনা দিয়েছিলেন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু, সেই শববাহী শকট-ই মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ল। ৬০ নং জাতীয় সড়কের উপর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার শালবনী ও মণ্ডলকুপির মাঝামাঝি স্থানে, উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকাপ ভ্যানের সঙ্গে মারাত্মক সংঘর্ষ ঘটে গড়বেতা গামী দ্রুতগতির ওই শববাহী শকটের। শববাহী শকটের চালক সহ মোট ৩ জন গুরুতর আহত হন। তিনজনকেই শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। একজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক বলে জানা গেছে।

মাথায় চোট পেয়েছেন হারু দুলে :

স্থানীয় সূত্রে জানা গেছে, গড়বেতার ফতেসিংপুর এর বাসিন্দা হারু দুলে (৪০) ও ভুজঙ্গ দুলে (৪১) তাঁদের পরিবারের এক সদস্যের মৃতদেহ নিয়ে রওনা দিয়েছিলেন। মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়ার বাসিন্দা সোমনাথ মাইতি (৪১) ছিলেন শহবাহী শকটের চালক। মেদিনীপুর থেকে গড়বেতাগামী ওই শববাহী শকটের গতি অত্যন্ত দ্রুত ছিল বলে জানা গেছে। উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানেরও ভালোই গতি ছিল। শালবনী ব্লকের শালবনী থেকে কিছুটা দূরে মন্ডলকুপির কাছাকাছি এলাকায় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছন শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ এবং শালবনী থানার আধিকারিক ও পুলিশ কর্মীরা। শববাহী শকটে থাকা তিনজনেই উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। গাড়ির চালক সোমনাথের অবস্থা তুলনায় কম গুরুতর হলেও, হারু দুলে ও ভুজঙ্গ দুলে’র অবস্থা গুরুতর। তার মধ্যে, মাথায় আঘাত পাওয়া হারু’র অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। ভুজঙ্গ চোট পেয়েছেন মুখে, নাকে ও গলায়। তিনজনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।

রক্তাক্ত ভুজঙ্গ দুলে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago