‘ভুরিভোজ’ ১৮ তম পর্বে Freaky Food Hunters এর সদস্যা পারমিতা চ্যাটার্জি’র নিবেদন ‘ক্রিসপি ফিঙ্গার’: ক্রিসপি ফিঙ্গার এখন এক পরিচিত এবং সুস্বাদু জলখাবার বা স্ন্যাক (Snack)। কিন্তু, তা যদি হয় ‘বাসি তরকারি’ দিয়ে, তাহলে তো নতুনত্ব কিছু থাকবেই। এতে একদিকে যেমন বেঁচে যাওয়া তরকারিও কাজে লাগানো গেল, ঠিক তেমনই সুস্বাদু ও স্বাস্থ্যকর এক জলখাবারও তৈরি হয়ে গেল! তাই এর নাম দেওয়া হয়েছে, ‘বাসি তরকারির ক্রিসপি ফিঙ্গার।’
উপকরন : ১ কাপ বাসি আলুর তরকারি, ১-টি ডিম, ৬ পিস ব্রেড, সাদা তেল পরিমাণ মতো, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, ১ কাপ ব্রেড ক্রাম্ব।
রেসিপি বা প্রণালী : প্রথমে আলুর তরকারি আর ধনেপাতা কুচি মিশিয়ে নিতে হবে ভালো করে। তারপর ব্রেড এর মধ্যে আলুর তরকারি ভরে, ভালো করে মুড়ে ডিমের মধ্যে ডুবিয়ে, ব্রেড ক্রাম্ব মাখিয়ে তেল ভালো গরম করে ভেজে তুলে নিতে হবে। তারপর, গরম গরম পরিবেশন করলেই হল। স্যালাড এবং যেকোনো ধরনের শস, কাসুন্দি এর আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…