Accident

Accident: মেদিনীপুর শহরের উপকণ্ঠে যাত্রীবাহী বাসের সঙ্গে মারুতির মুখোমুখি সংঘর্ষ! দুই মহিলা সহ আহত ৪ জনকে ভর্তি করা হল মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ জুলাই: বুধবার সাতসকালেই একটি ব্যক্তিগত চারচাকা (বা, মারুতি) ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হল, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের তেঁতুলতলা এলাকায় রাজ্য সড়কের উপর। দুই মহিলা সহ গুরুতর আহত ৪ জনকে উদ্ধার করে ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর একজনকে ছেড়ে দেওয়া হলেও, বাকি তিনজন চিকিৎসাধীন। দু’জনের আঘাত বেশ গুরুতর! তাঁদের মাথায়, নাকে, মুখে আঘাত লেগেছে বলে জানা গেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

জানা গিয়েছে, বুধবার মেদিনীপুর শহরের রাঙ্গামাটির বাসিন্দা দীপেন সেন (৩৮) ব্যক্তিগত চারচাকা গাড়ি বা মারুতিতে নিজের মা (জয়া সেন, আনুমানিক ৬০)-কে নিয়ে চন্দ্রকোনার শ্রীনগরে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। সেই সময় কেশপুরের দিক থেকে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে মেদিনীপুরের দিকে আসছিল। মেদিনীপুর শহরে ঢোকার আগে তেঁতুলতলা এলাকায় রাজ্য সড়কের উপর পরস্পরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মারুতির সামনের অংশ! এরপর, স্থানীয়দের সহযোগিতায় গ্যাস কাটার সহ নানা যন্ত্রপাতি ব্যবহার করে মারুতি’র ভেতরে থাকা গুরুতর আহত মা ও ছেলেকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে, এই দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের পাপিয়া বিশুই ও অলিপ মন্ডল নামে দুই মধ্যবয়স্ক যাত্রীও আহত হন। বছর ৪০- এর অলিপ মন্ডল-কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। বাকিদের চিকিৎসা চলছে মেডিক্যালে। তবে, মারুতি’র ভেতরে থাকা মা ও ছেলের আঘাত গুরুতর বলে জানা গেছে। মাথায়, নাকে, মুখে ছাড়াও তাঁদের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলে জানা গেছে। এদিকে, দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago