Accident

Accident: পশ্চিম মেদিনীপুরে গোদাপিয়াশাল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ:পশ্চিম মেদিনীপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির! বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে গোদাপিয়াশাল ও মেদিনীপুর স্টেশনের মাঝামাঝি 137 এর 25 ডাউন লাইনে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে আনুমানিক পাঁচটা নাগাদ একব্যক্তি ট্রেন লাইনে হেঁটে হেঁটে ফিরছিলেন, সেই সময় আদ্রা থেকে মেদনীপুরগামী ট্রেনের ধাক্কায় রেললাইনের উপরেই পড়ে যান ওই ব্যক্তি এবং তাঁর উপর দিয়ে ট্রেন চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়! এরপর, রেল কর্মী এবং আরপিএফ বাহিনী এসে মৃতদেহ উদ্ধার করে, তবে গতকাল অবধি মধ্যবয়স্ক ওই মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তবে, স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই ব্যক্তি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন, তাই ট্রেনের শব্দ শুনেও সরে যাননি!

এই জায়গাতেই ঘটে দুর্ঘটনা:

এদিকে, গতকাল রাতে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবর দেখে মেদিনীপুর শহরের সিপাই বাজারের একটি পরিবার কোতোয়ালী থানা এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানা গেছে। ওই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গতকাল থেকে তাঁদের পরিবারের একজন নিখোঁজ আছেন। তাঁর পরনেও ছিল জামা ও লুঙ্গি। উল্লেখ্য যে, মৃত ব্যক্তির শরীরেও ওই পোশাকই ছিল। ওই পরিবার সূত্রে এও জানা গেছে, নিখোঁজ ব্যক্তি সম্প্রতি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। তবে, দু’জনই এক ব্যক্তি কিনা তা পুলিশ সূত্রে এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago