Accident

মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! দেওয়াল চাপা পড়ে মৃত্যু একই পরিবারের দুই অন্তঃসত্ত্বার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো ঘাটালের দাসপুরের অন্তর্গত রাজনগর গ্রাম। দুপুর বেলায় বাড়ির চালাঘরে ভাত খাওয়ার সময় প্রতিবেশীর বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো একই পরিবারের দুই অন্তঃসত্ত্বার। মৃতাদের নাম নিরঞ্জনা দোলই (২১) এবং খুশি দোলই (১৯)। তাঁরা সম্পর্কে একে অপরের জা ছিলেন। দু’জন যথাক্রমে ৪ মাস ও ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে!

মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! দেওয়াল চাপা পড়ে মৃত্যু একই পরিবারের দুই অন্তঃসত্ত্বা জায়ের :

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, সোমবার দুপুর বেলায় (আড়াইটা-তিনটা নাগাদ) হঠাৎই অজিত বরদোলই নামের এক ব্যক্তির মাটির বাড়ির একাংশ ভেঙে পড়ে প্রতিবেশী শম্ভুনাথ দোলইয়ের বাড়িতে। আর, তাতেই তাদের বাড়ির দেওয়ালও ভেঙে পড়ে হুড়মুড়িয়ে! চাপা পড়ে যান ওই দুই মহিলা সহ পরিবারের ৬ জন সদস্য। পরিবারের অন্যান্য সদস্যরা বেরিয়ে আসতে পারলেও আটকে পড়ে যান অন্তঃসত্ত্বা দুই বধূ। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে নিরঞ্জনা এবং খুশিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। কিন্তু, সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁদের। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকে মুহ্যমান গোটা গ্রাম! শোকের ছায়া নেমে এসেছে সারা জেলা জুড়েই।

মর্মান্তিক দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে! দেওয়াল চাপা পড়ে মৃত্যু একই পরিবারের দুই অন্তঃসত্ত্বা জায়ের :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago