Accident

Paschim Medinipur: বেপরোয়া পিকাপ ভ্যানের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা শালবনীতে! মৃত ১, চালক সহ গাড়িটিকে আটক করল পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: ভর দুপুরেই ভয়াবহ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে! বেপরোয়া পিকাপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক প্রৌঢ়ের। শালবনী ব্লকের ভীমপুর বাজারে মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম মনীন্দ্র নাথ মাহাতো। বয়স আনুমানিক ৮০। শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘাতক গাড়ি সহ চালককে আটক করে নিয়ে আসা হয়েছে বলেও জানা গেছে পুলিশ সূত্রে।

এই স্থানেই ঘটে দুর্ঘটনা:

স্থানীয় সূত্রে জানা গেছে, ভীমপুর বাজারে অবস্থিত একটি ব্যাঙ্কে নিজের কাজ সেরে ওই প্রৌঢ় রাজ্য সড়ক পেরোচ্ছিলেন। সেই সময়ই একটি বেপরোয়া গতির পিকাপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়! ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মনীন্দ্র নাথ মাহাতো নামে ওই বৃদ্ধ। তাঁর বাড়ি ভীমপুর সংলগ্ন কয়মা এলাকায় বলে জানা গেছে। এদিকে, পিকাপ ভ্যানটি খালি ছিল এবং তা অত্যন্ত দ্রুত গতিতে পিড়াকাটা থেকে লালগড় অভিমুখে যাচ্ছিল বলে জানা গেছে। এরপরই, স্থানীয় জনতা ওই পিকআপ ভ্যানটিকে আটক করে। খবর পেয়েই পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং বৃদ্ধের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। চালকসহ পিকাপ ভ্যানটিকে আটক করে নিয়ে আসা হয়েছে পিড়াকাটা পুলিশ পোস্টে। এই ধরনের বেপরোয়া গতির পিকাপ ভ্যানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন স্থানীয়রা। অপরদিকে, শিবরাত্রির দিন আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago