Suicide

Suicide: পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক ঘটনা! বাবার বকুনি খেয়ে আত্মঘাতী ১২ বছরের নাবালিকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: এ এক মারাত্মক প্রবণতা তৈরি হয়েছে বর্তমান সমাজে। বাবা-মা’র সামান্য বকাঝকা বা শাসনের কারণেই আত্মঘাতী হচ্ছে ছোট ছোট ছেলে-মেয়েরা! এও কি লকডাউন বা অতিরিক্ত মোবাইল আসক্তি’র কারণ? নাকি নিঃসঙ্গতা বা অতিরিক্ত সংবেদনশীলতা ঘিরে ধরছে বর্তমান প্রজন্মকে? উত্তর খোঁজার চেষ্টা করছেন মনোবিদেরা। এর মধ্যেই, পশ্চিম মেদিনীপুর জেলায় ফের একবার সেই একই ঘটনা ঘটলো। বাবার বকুনি খেয়ে আত্মঘাতী হল ১২ বছরের এক নাবালিকা ছাত্রী। সোমবার ঘটনাটি ঘটেছে বেলদা থানার মান্না গ্রাম পঞ্চায়েতের সুজানগর গ্রামে। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে!

ছোট্ট সুস্মিতা আত্মঘাতী হল :

জানা গেছে, সোমবার সকালে বাড়িতে পড়াশোনা না করার কারণে, বাবা বকুনি দেন মেয়েকে। এরপর, বাবা-মা কাজের সূত্রে বাইরে চলে গেলে, বাড়িতে একা থাকার সুযোগে বাড়ির পেছনের কুল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই নাবালিকা ছাত্রী। বছর ১২’র ওই নাবালিকার নাম সুস্মিতা হেমব্রম। সুজানগর জুনিয়র হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে। সুস্মিতার মামা দীপক নায়েক জানান, “পড়া না করার কারণে জামাইবাবু বকুনি দিয়েছিলেন ভাগ্নিকে। সোমবার দুপুরে দিদি জামাইবাবু কাজে চলে যাওয়ার পর, বাড়িতে একা থাকার সুযোগে বাড়ির পেছনে কুল গাছে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ভাগ্নি।” ঘটনার খবর পেয়ে গ্রামে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার তা ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত নেমেছে বেলদা থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ও শোকের পরিবেশ তৈরি হয়েছে ওই এলাকায়।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago