Administration

Moghalmari: ৪০ বছর পর ঐতিহাসিক মোগলমারির জমি সমস্যার সমাধান! বিদায়বেলাতেও পর্যটনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: দাঁতনের মোগলমারি বৌদ্ধবিহার-কে কেন্দ্র করে গত কয়েকবছরে পশ্চিম মেদিনীপুর জেলার পর্যটনশিল্পের প্রসার ঘটেছে নিঃসন্দেহে। তবে, বৌদ্ধবিহার সংলগ্ন প্রায় ৩ একর (৫ বিঘা) জমি ‘জটে’ আটকে থাকায়, জেলা প্রশাসনের পক্ষে আরও অনেক উন্নয়নমূলক কাজকর্ম করা সম্ভব হচ্ছিল না! এবার, সেই জমি সমস্যার-ই সমাধান হল। ৪০ (চল্লিশ) বছর আগের ভুল সংশোধিত হল। ৪০ বছর পর সরকারি জমি সরকারের অধীনে এল! মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। উল্লেখ্য যে, অতি সম্প্রতি (গত ২ জুন) বদলি বা পদোন্নতির নির্দেশিকা এসেছে ডঃ রশ্মি কমলের। তবে, প্রথম থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার পর্যটনশিল্পের প্রসারে তিনি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেষ্টা করে গেছেন। এবার, শেষ বেলাতেও চল্লিশ বছর আগের সমস্যা’র সমাধান করে সেই ধারাই অব্যাহত রেখে গেলেন ডঃ রশ্মি কমল। এমনটাই মত জেলার সংশ্লিষ্ট মহলের।

মোগলমারি:

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের মোগলমারি (Moghalmari) বৌদ্ধবিহার-কে কেন্দ্র করে সম্প্রতি ঐতিহাসিক পর্যটনকেন্দ্র গড়ে উঠলেও, জমি জটের কারণে, বেশ কিছু উন্নয়নমূলক কাজ আটকে ছিল। জানা যায়, ওই এলাকার প্রায় ৩ একর জায়গা সরকারি খাসজমি হওয়া সত্ত্বেও, তা ভুল করে কোনোভাবে একটি ক্লাবের নামে রেকর্ড হয়ে যায়। সেই ভুল সম্প্রতি নির্ধারণ করা হয় বর্তমান জেলাশাসক ডঃ রশ্মি কমলের তত্ত্বাবধানে। দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান সহ অনেকেই এই বিষয়টিতে জেলা প্রশাসনকে সাহায্য করেন। মঙ্গলবার জেলাশাসক ডঃ রশ্মি কমল জানান, “৪০ বছর আগের ভুল সংশোধন করে, সম্প্রতি তা জেলা কালেক্টর (জেলাশাসক)- এর নামে রেকর্ড করা হয়েছে।” মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জেলাশাসক তথা জেলা কালেক্টর (জেলা সমাহর্তা) জমির কাগজপত্র মোগলমারি উন্নয়ন বোর্ডের হাতে তুলে দেন। উল্লেখ্য যে, এই বোর্ডের চেয়ারম্যান হলেন, খড়্গপুরের মহকুমাশাসক। সদস্য হিসেবে আছেন দাঁতনের বিধায়ক (বিক্রম চন্দ্র প্রধান), বিডিও প্রমুখ।

জমির কাগজপত্র তুলে দেওয়া হল মোগলমারি উন্নয়ন বোর্ডের হাতে :

পর্যটনের আরও উন্নয়নের আশায় এলাকাবাসী :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago