Administration

Paschim Medinipur: দীর্ঘদিনের স্বপ্ন পূরণ! মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগ

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: গত ১৭ মে পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর, সেই বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষীরপাইয়ের হালদারদীঘিতে একটি বাসস্ট্যান্ডের আবেদন জানান ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান। মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়েছিলেন। আর, তারপরই নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করলো পূর্ত দপ্তর। ফলে, দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আনন্দে আপাতত মাতোয়ারা ক্ষীরপাইবাসী।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে বাসস্ট্যান্ড তৈরির উদ্যোগ:

প্রসঙ্গত, সপ্তাহ তিনেক আগে, পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক বৈঠকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষীরপাই হালদারদিঘী এলাকায় একটি বাস-স্ট্যান্ডের দাবি রাখেন ক্ষীরপাই পৌরসভার চেয়ারম্যান দুর্গাশঙ্কর পান। আর, সেই দাবি মতোই, নির্দিষ্ট জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করল পূর্ত দপ্তর। উল্লেখ্য, ২০১৭ সালে শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী থাকাকালীন ক্ষীরপাইয়ের হালদার দিঘীতে বাসস্ট্যান্ডের অনুমোদন দেওয়া হয়েছিল। সেই সময়, ক্ষীরপাই হালদার দিঘীর কাশিগঞ্জ মৌজায় ৪৩২৭ খতিয়ানে ১৩৫ ডেসিমল জমির মধ্যে ৭৮ ডেসিমল জায়গা পরিবহন দপ্তরকে হস্তান্তর করে পূর্ত দফতর বা p.w.d.। কিন্তু, কোনো এক অজানা কারণে বাসস্ট্যান্ডের কাজ থমকে যায় সেই সময়। এদিন, বাসস্ট্যান্ডের জন্য নির্ধারিত জায়গা জরিপ করতে আসে পূর্ত দপ্তর। পূর্ত দফতরের অফিসারেরা এসে, ক্ষীরপাইয়ের হালদার দিঘী এলাকায় বাসস্ট্যান্ডের জন্য নির্দিষ্ট জায়গা চিহ্নিত করনের কাজ শুরু করেন এবং জায়গার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে দেখেন।

পূর্ত দফতরের পরিদর্শন :

উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরেই এলাকার মানুষজন দাবি তুলেছিলেন, ক্ষীরপাই পৌর এলাকায় একটি বাস স্ট্যান্ড হোক। কারণ, ক্ষীরপাই হালদার দিঘী থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় দূরপাল্লার যাত্রীবাহী বাস যাতায়াত করে। হাজারো মানুষের আনাগোনা। তা সত্ত্বেও, ক্ষীরপাইয়ে কোন বাস স্ট্যান্ড না থাকায় ক্ষোভ ছিল এলাকাবাসীর। অবশেষে, এদিন পূর্ত দপ্তর জায়গা চিহ্নিতকরণ করায় আশায় আশায় বুক বাঁধছেন এলাকার বাসিন্দারা।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago