Administration

রমাপ্রসাদ গিরি ও অমূল্য মাইতি’র জায়গায় পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্থায়ী সমিতিতে দুই নতুন সদস্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও খাদ্য দুই স্থায়ী সমিতির কমিটি-তে নতুন দুই সদস্য এলেন। কৃষি, সেচ ও সমবায় স্থায়ী সমিতিতে এলেন গড়বেতা- ২ নং এর চন্দন সাহা। অপরদিকে, খাদ্য স্থায়ী সমিতিতে এলেন ডেবরা’র মুনমুন সেন মন্ডল। যথাক্রমে, রমাপ্রসাদ গিরি ও অমূল্য মাইতি’র ছেড়ে যাওয়া জায়গায় তাঁরা দু’জন এলেন। রমাপ্রসাদ ও অমূল্য দু’জনই এই দুই স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। কিন্তু, বিজেপি-তে যোগদানের পর দু’জনই পদত্যাগ করেছিলেন। তাঁদের পদত্যাগ গৃহীত-ও হয়েছিল। বৃহস্পতিবার জেলা পরিষদে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর তাঁদের জায়গায় এলেন যথাক্রমে চন্দন ও মুনমুন।

পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ (নিজস্ব চিত্র) :

বৃহস্পতিবার জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি সহ বাকি কর্মাধ্যক্ষ ও সদস্যদের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, সচিব মনমোহন ভট্টাচার্য-ও। বৈঠকে কৃষি স্থায়ী সমিতিতে চন্দন সাহা’র নাম প্রস্তাব করেন বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। সমর্থন জানান জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র। অপরদিকে, খাদ্য স্থায়ী সমিতিতে মুনমুনের নাম প্রস্তাব করেন শিশু ও নারীকল্যাণ কর্মাধ্যক্ষ প্রতিভা মাইতি। সমর্থন জানান মমতা মুর্মু। তবে, ওই দুই স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন করা হয়নি। ওই দুই স্থায়ী সমিতির সদস্য’রা (৫ জন করে সদস্য আছেন) নিজেদের মধ্যে বৈঠকে তা স্থির করবেন বলে জানিয়েছেন জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি। যদিও, বিশেষ সূত্রে জানা গেছে, কৃষি কর্মাধ্যক্ষ হিসেবে গোয়ালতোড়ের (গড়বেতা- ২ নং) চন্দন সাহা অনেকটাই এগিয়ে আছেন। অন্যদিকে, খাদ্য কর্মাধ্যক্ষ হিসেবে লড়াই ডেবরা’র মুনমুন সেন মন্ডল ও কণিকা মান্ডি’র মধ্যে!

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago