Police Administration

মেদিনীপুর শহরে পুলিশের জালে ৮ ডাকাত! অস্ত্রসহ গ্রেপ্তার করলো কোতোয়ালি থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: জেলা শহর মেদিনীপুরে বড়োসড়ো ডাকাতির ছক বানচাল করলো কোতোয়ালী থানার পুলিশ! ডাকাতির আগেই পুলিশের হাতে ধরা পড়ল এই ৮ ডাকাত। উদ্ধার হল- পাইপগান, ভোজালি সহ নানা অস্ত্রশস্ত্র। ঘটনায় চাঞ্চল্য মেদিনীপুর শহর জুড়ে।

ডাকাতদের গ্রেপ্তার করলো কোতোয়ালি থানার পুলিশ :

প্রসঙ্গত, রাত্রি ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ সফল করতে চলেছে পুলিশি টহল। ব্যস্ততম মোড়ে মোড়ে অভিযান চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবার গভীর রাতে সূত্র মারফত খবর পেয়ে, পুলিশি অভিযান চলছিল মেদিনীপুর শহরের উপকণ্ঠে ধর্মা এলাকায়। সেই সময় ধর্মার একটি পেট্রোল পাম্পের সামনে কয়েকজনকে জড়ো হতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর, জড়ো হওয়া ৮ যুবক-কে জিজ্ঞাসাবাদ করা শুরু করলেই ‘ঝুলি থেকে বিড়াল বেরিয়ে আসে’! পুলিশের সামনে, ভুল বকা শুরু করে ওই ৮ যুবক। এরপর, পুলিসের আরও সন্দেহ বাড়ে! এরপর, তাদের তল্লাশি (সার্চ) করলে, তাদের কাছ থেকে উদ্ধার হয় ভোজালি, পাইপগান, ছুরি সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র। এরপর, আরেকপ্রস্থ জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা ডাকাতির উদ্দেশ্য জড়ো হয়েছিল এই পাম্পের সামনে। এরপরই, তাদের তুলে নিয়ে আসা হয় কোতোয়ালী থানায়। গ্রেফতার করা হয় তাদের। প্রত্যেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের শুক্রবার মেদিনীপুর আদালতে তোলা হয়।

শুক্রবার আদালতে তোলা হয় ডাকাতদের :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago